ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প

হোয়াইট হাউসে নিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে মৌমাছি দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার দিনের রাষ্ট্রীয় সফরে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সোমবার তিনি ও রানি ক্যামিলা যুক্তরাষ্ট্রের জয়েন্ট অ্যান্ড্রুজ বেসে অবতরণ করেন, যেখানে তাদের স্বাগত জানান কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৌমাছি পালন বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বিশেষ আগ্রহ রয়েছে। বাকিংহাম প্রাসাদে ৪টি মৌচাক রয়েছে। এসব চাক থেকে উৎপাদিত মধু তিনি চায়ের সঙ্গে উপভোগ করেন। তার মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ একসময় এই মধু উপহার হিসেবে প্রয়াত পোপ ফ্রান্সিসকে দিয়েছিলেন। সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের কাছেও এখন মৌচাক রয়েছে। হোয়াইট হাউস সফরে তারা এগুলো ব্রিটিশ রাজাকে দেখিয়েছেন। গত সপ্তাহে ফার্স্ট লেডি একটি নতুন মৌচাকের কাঠামোর উদ্বোধন করেছেন। রাজার আসন্ন সফর মাথায় রেখেই এটি করা হয়েছে। হোয়াইট হাউসের দক্ষিণ লনে স্থাপিত এটিকে হোয়াইট হাউসের একটি ছোট সংস্করণের মতো রূপ দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের এই মৌচ

ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প
হোয়াইট হাউসে নিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে মৌমাছি দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার দিনের রাষ্ট্রীয় সফরে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সোমবার তিনি ও রানি ক্যামিলা যুক্তরাষ্ট্রের জয়েন্ট অ্যান্ড্রুজ বেসে অবতরণ করেন, যেখানে তাদের স্বাগত জানান কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৌমাছি পালন বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বিশেষ আগ্রহ রয়েছে। বাকিংহাম প্রাসাদে ৪টি মৌচাক রয়েছে। এসব চাক থেকে উৎপাদিত মধু তিনি চায়ের সঙ্গে উপভোগ করেন। তার মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ একসময় এই মধু উপহার হিসেবে প্রয়াত পোপ ফ্রান্সিসকে দিয়েছিলেন। সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের কাছেও এখন মৌচাক রয়েছে। হোয়াইট হাউস সফরে তারা এগুলো ব্রিটিশ রাজাকে দেখিয়েছেন। গত সপ্তাহে ফার্স্ট লেডি একটি নতুন মৌচাকের কাঠামোর উদ্বোধন করেছেন। রাজার আসন্ন সফর মাথায় রেখেই এটি করা হয়েছে। হোয়াইট হাউসের দক্ষিণ লনে স্থাপিত এটিকে হোয়াইট হাউসের একটি ছোট সংস্করণের মতো রূপ দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের এই মৌচাকে দুটি নতুন মৌমাছির কলোনি রাখা হবে। এটি ২০০৯ সালে তৎকালীন ফার্স্ট লেডি মিশেল ওবামা স্থাপন করা দুটি কলোনির সঙ্গে যুক্ত হবে। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রীষ্মকালে বিদ্যমান মৌচাকগুলোতে প্রায় ৭০ হাজার মৌমাছি থাকে এবং বছরে সর্বোচ্চ ২২৫ পাউন্ড পর্যন্ত মধু উৎপাদন সম্ভব। নতুন মৌচাক যুক্ত হওয়ায় উৎপাদন আরও বাড়বে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে চা পান শেষে রাজা চার্লস এবং রানি ক্যামিলা এই ছোট আকৃতির মৌচাকটিও পরিদর্শন করেছেন। এ ধরনের রাষ্ট্রীয় সফরে কতটা সূক্ষ্ম পরিকল্পনা করা হয়, এটি তার আরেকটি উদাহরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow