ব্র্যাক ব্যাংকের এফএমইউ ছাড়াল ৫৬ হাজার কোটি টাকা
এসএমই ব্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট (এফএমইউ) ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট মূলত এসএমই ডিভিশনের মোট গ্রাহক আমানত এবং বিতরণকৃত ঋণের সমষ্টি। ৫৬ হাজার কোটি টাকার এই মাইলফলকের মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার গ্রাহক আমানত এবং ৩৫ হাজার কোটি টাকার এসএমই ঋণ। এটি ব্যাংকটির রিলেশনশিপ-বেজড ব্যাংকিং মডেলের ওপর উদ্যোক্তাদের অবিচল আস্থার প্রতিফলন। ২৫ বছরের সাফল্যের পথচলায় এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক এমন মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ব্যাংকটি ২০ লাখেরও বেশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাকে ২ লাখ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে, যার মধ্যে প্রায় ৮৫ শতাংশ ঋণই প্রদান করা হয়েছে কোনো জামানত ছাড়াই। দেশজুড়ে ৪৪৬টি এসএমই ইউনিট অফিসের বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং এবং ডিজিটা
এসএমই ব্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট (এফএমইউ) ৫৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এই লক্ষণীয় অর্জন নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট মূলত এসএমই ডিভিশনের মোট গ্রাহক আমানত এবং বিতরণকৃত ঋণের সমষ্টি। ৫৬ হাজার কোটি টাকার এই মাইলফলকের মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার গ্রাহক আমানত এবং ৩৫ হাজার কোটি টাকার এসএমই ঋণ। এটি ব্যাংকটির রিলেশনশিপ-বেজড ব্যাংকিং মডেলের ওপর উদ্যোক্তাদের অবিচল আস্থার প্রতিফলন।
২৫ বছরের সাফল্যের পথচলায় এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক এমন মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ব্যাংকটি ২০ লাখেরও বেশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাকে ২ লাখ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে, যার মধ্যে প্রায় ৮৫ শতাংশ ঋণই প্রদান করা হয়েছে কোনো জামানত ছাড়াই। দেশজুড়ে ৪৪৬টি এসএমই ইউনিট অফিসের বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’-এর মাধ্যমে ব্যাংকটি যেমন অর্থায়ন সহজ করেছে, তেমনি আমানত সংগ্রহ প্রক্রিয়াকেও করেছে গতিশীল ও গ্রাহকবান্ধব।
এই গৌরবময় অর্জন উদ্যাপনে এসএমই ব্যাংকিং টিমের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যসহ এসএমই ব্যাংকিং ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র ব্যাংক, যার পোর্টফোলিও সম্পূর্ণ বৈচিত্র্যময়। ব্যাংকের তিনটি বিজনেস সেগমেন্ট এসএমই, কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং প্রতিটিই এখন পৃথকভাবে ৫০ হাজার কোটি টাকারও বেশি পোর্টফোলিও পরিচালনা করছে।’
তিনি আরও বলেন, ‘এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট ৫৬ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করার পেছনে প্রধান ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের এসএমই টিমের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম। গত ২৫ বছর ধরে আমরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছি। আগামীতে আমরা উদ্ভাবন, ডিজিটাল সক্ষমতা এবং দেশব্যাপী সেবার পরিধি আরও বাড়াতে বিনিয়োগ অব্যাহত রাখব। আমরা চাই দেশের প্রতিটি প্রান্তের গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করতে।’
এই মাইলফলক এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। সেই সাথে উদ্যোক্তা তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির নিরবচ্ছিন্ন সহায়তা ও ভূমিকাকে জোরদার করেছে।
What's Your Reaction?