ব্লু বার্ড ইভেন্টের সঙ্গে যুক্ত হলেন নায়িকা অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবেও কাজ করছেন দীর্ঘদিন ধরে। সে ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্লু বার্ড ইভেন্ট বিডি (BlueBird Events BD)এর সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুমাইয়া নূর নিলিমা। তিনি জানান, মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত—বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ আয়োজন—স্মরণীয় করে রাখতে সবাই চান। কিন্তু সঠিক পরিকল্পনা, সময় ও অভিজ্ঞতার অভাবে অনেক সময় সেই আয়োজন কঠিন হয়ে ওঠে। এই বিষয়গুলো সহজ করতেই আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমাদের এ যাত্রায় ব্লু বার্ড ইভেন্ট-এর সিস্টার কনসার্ন বিকে কর্পোরেট সলিউশন (BK Corporate Solution)এর সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন স্টাইল ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। এই প্রতিভাবান ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারদের এক ছাদের নিচে আনতেই প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ফ্যশন এবং বিজনে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবেও কাজ করছেন দীর্ঘদিন ধরে। সে ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্লু বার্ড ইভেন্ট বিডি (BlueBird Events BD)এর সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুমাইয়া নূর নিলিমা। তিনি জানান, মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত—বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ আয়োজন—স্মরণীয় করে রাখতে সবাই চান। কিন্তু সঠিক পরিকল্পনা, সময় ও অভিজ্ঞতার অভাবে অনেক সময় সেই আয়োজন কঠিন হয়ে ওঠে। এই বিষয়গুলো সহজ করতেই আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমাদের এ যাত্রায় ব্লু বার্ড ইভেন্ট-এর সিস্টার কনসার্ন বিকে কর্পোরেট সলিউশন (BK Corporate Solution)এর সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন স্টাইল ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। এই প্রতিভাবান ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারদের এক ছাদের নিচে আনতেই প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ফ্যশন এবং বিজনেস ফেয়ার।
তিনি দেশের সব ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও উদ্যোক্তাদের এই মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'এটি নতুন কাস্টমার, ব্যবসায়িক অংশীদার এবং সম্ভাবনার নতুন সম্ভাবনা তৈরি করবে।'
এর আগে এই প্রতিষ্ঠানের সঙ্গে দেশের স্বনামধন্য বেশ কয়েকজন তারকাও যুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম ও তমা মির্জা। এছাড়া প্রতিষ্ঠানটির Face of BlueBird Events & its associates হিসেবে দায়িত্ব পালন করছেন বুশরা কবির।
তিনি জানান, বিয়ে, গায়ে হলুদ, মেহেদী নাইট, জন্মদিন কিংবা কর্পোরেট ইভেন্ট—সব ধরনের আয়োজন পরিকল্পনা থেকে সম্পূর্ণ ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য একটাই—গ্রাহকদের বিশেষ দিনকে দুশ্চিন্তামুক্ত করে আনন্দময় ও স্মরণীয় করে তোলা।
What's Your Reaction?