বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ
পটুয়াখালীতে ফুটবলপ্রেমীদের জন্য বসানো দুটি প্রজেক্টরের বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গভীর রাতে জনসমাগম এবং জনদুর্ভোগের আশঙ্কার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচ উপভোগের এ আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এ নোটিশে উল্লেখ করা হয়, রাত্রিকালীন সময়ে বড় পর্দায় খেলা প্রদর্শনের ফলে ব্যাপক জনসমাগম ঘটে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একইসাথে বিদ্যুতের অপচয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ঝাউবন এলাকায় চলমান এই প্রদর্শন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্টদের প্রজেক্টর সরিয়ে নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন বলছে, একটি প্রজেক্টর সরাসরি মূল সড়কের ওপর স্থাপন করা হয়েছিল। এতে দর্শনার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। রাতে অতিরিক্ত জনসমাগমের কারণে আইন
পটুয়াখালীতে ফুটবলপ্রেমীদের জন্য বসানো দুটি প্রজেক্টরের বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গভীর রাতে জনসমাগম এবং জনদুর্ভোগের আশঙ্কার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচ উপভোগের এ আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এ নোটিশে উল্লেখ করা হয়, রাত্রিকালীন সময়ে বড় পর্দায় খেলা প্রদর্শনের ফলে ব্যাপক জনসমাগম ঘটে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একইসাথে বিদ্যুতের অপচয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ঝাউবন এলাকায় চলমান এই প্রদর্শন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্টদের প্রজেক্টর সরিয়ে নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন বলছে, একটি প্রজেক্টর সরাসরি মূল সড়কের ওপর স্থাপন করা হয়েছিল। এতে দর্শনার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। রাতে অতিরিক্ত জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, জনসাধারণের চলাচলের পথের ওপর এ ধরনের আয়োজন না করে শহীদ মিনার মাঠ বা অন্য কোনো উন্মুক্ত স্থানে প্রজেক্টর স্থাপন করা হলে মানুষের ভোগান্তি এড়ানো যেত এবং দর্শনার্থীরাও নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারতেন।
এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের সিদ্ধান্তের পর ঝাউতলা এলাকায় বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?