বড় দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের বহিষ্কার করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপি সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ। ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে ওই নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ হতে দলের সাধে তাদের আর কোন সম্পর্ক থাকবে না। সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাধে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের বহিষ্কার করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপি সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে ওই নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ হতে দলের সাধে তাদের আর কোন সম্পর্ক থাকবে না। সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাধে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।
What's Your Reaction?