ভবানীপুরে শুভেন্দুর চেয়ে ৮০০ ভোটে এগিয়ে মমতা

তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে প্রায় ৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আসনটিতে মমতা পেয়েছেন ৮ হাজার ৪৬১ ভোট। এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু দুটি আসনে লড়াই করছেন- ভবানীপুর এবং নন্দীগ্রাম। ভবানীপুরে পিছিয়ে থাকলেও নন্দীগ্রামে তিনি এগিয়ে রয়েছেন সাত হাজারের বেশি ভোটে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র সরকার। ভাঙ্গরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা এগিয়ে রয়েছেন ৭ হাজার ৩৭৬ ভোটে। তৃতীয় রাউন্ডের শেষে তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ৮১৭। জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবর আলী ২২৩৫ ভোটে এগিয়ে রয়েছে। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৮৬। পানিহাটির বিজেপির প্রার্থী আরজি কর নির্যাতিতার মা রত্না দেবনাথ তৃতীয় রাউন্ডের শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন বিজিবি প্রার্থী বাহুবলী নেতা অর্জুন সিং। এগিয়ে রয়েছেন উত্তর দমদমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পিছিয়ে রয়েছেন বিধাননগরের তৃণমূল কংগ্রেস

ভবানীপুরে শুভেন্দুর চেয়ে ৮০০ ভোটে এগিয়ে মমতা

তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে প্রায় ৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আসনটিতে মমতা পেয়েছেন ৮ হাজার ৪৬১ ভোট।

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু দুটি আসনে লড়াই করছেন- ভবানীপুর এবং নন্দীগ্রাম। ভবানীপুরে পিছিয়ে থাকলেও নন্দীগ্রামে তিনি এগিয়ে রয়েছেন সাত হাজারের বেশি ভোটে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র সরকার।

ভাঙ্গরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা এগিয়ে রয়েছেন ৭ হাজার ৩৭৬ ভোটে। তৃতীয় রাউন্ডের শেষে তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ৮১৭।

জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবর আলী ২২৩৫ ভোটে এগিয়ে রয়েছে। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৮৬।

পানিহাটির বিজেপির প্রার্থী আরজি কর নির্যাতিতার মা রত্না দেবনাথ তৃতীয় রাউন্ডের শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

এগিয়ে রয়েছেন বিজিবি প্রার্থী বাহুবলী নেতা অর্জুন সিং। এগিয়ে রয়েছেন উত্তর দমদমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পিছিয়ে রয়েছেন বিধাননগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দমকলমন্ত্রী সুজিত বসু। উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রায় ১২ শো ভোটে এগিয়ে।

মুর্শিদাবাদের নওদা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কোভিদ তৃণমূল কংগ্রেসের শাহিনা মমতাজ খানের থেকে ২ হাজার ৮৯০ ভোটে এগিয়ে রয়েছেন।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow