'ভাই না বললে ফেরা যায় না'—সালমানকে নিয়ে আয়ুষ

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ও সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। তিনি জানিয়েছেন, সালমানের প্রিয় পানভেল ফার্মহাউসে একবার গেলে নিজের ইচ্ছামতো ফিরে আসা নাকি সহজ নয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ শর্মা বলেন, খান পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে একটি মজার কথা প্রচলিত রয়েছে। কেউ যদি সলমান খানের কাছ থেকে ফার্মহাউসে যাওয়ার আমন্ত্রণ পান, তাহলে সবাই মজা করে বলেন, ‘যেতে তো পারবে, কিন্তু ফিরবে তখনই, যখন ভাই (সালমান) বলবেন।’ আয়ুষের ভাষ্য, সালমান এখন বেশির ভাগ সময়ই মহারাষ্ট্রের পানভেল ফার্মহাউসে কাটাতে পছন্দ করেন। প্রকৃতির কাছাকাছি থাকা, প্রাণীদের সঙ্গে সময় কাটানো এবং শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার জন্য জায়গাটি তাঁর অত্যন্ত প্রিয়। তিনি আরও বলেন, ফার্মহাউসের পরিবেশ এতটাই প্রাণবন্ত ও আনন্দময় যে সেখানে গেলে সময় কীভাবে কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। ফলে পরিবারের সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রায়ই হাসি-ঠাট্টা চলে। তবে আয়ুষ স্পষ্ট করে জানান, পরিবারের ভেতরে সালমান খানকে নিয়ে আরও অনেক মজার গল্প থাকলেও সেগুলো প্রকাশ্যে বল

'ভাই না বললে ফেরা যায় না'—সালমানকে নিয়ে আয়ুষ

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ও সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। তিনি জানিয়েছেন, সালমানের প্রিয় পানভেল ফার্মহাউসে একবার গেলে নিজের ইচ্ছামতো ফিরে আসা নাকি সহজ নয়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ শর্মা বলেন, খান পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে একটি মজার কথা প্রচলিত রয়েছে। কেউ যদি সলমান খানের কাছ থেকে ফার্মহাউসে যাওয়ার আমন্ত্রণ পান, তাহলে সবাই মজা করে বলেন, ‘যেতে তো পারবে, কিন্তু ফিরবে তখনই, যখন ভাই (সালমান) বলবেন।’

আয়ুষের ভাষ্য, সালমান এখন বেশির ভাগ সময়ই মহারাষ্ট্রের পানভেল ফার্মহাউসে কাটাতে পছন্দ করেন। প্রকৃতির কাছাকাছি থাকা, প্রাণীদের সঙ্গে সময় কাটানো এবং শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার জন্য জায়গাটি তাঁর অত্যন্ত প্রিয়।

তিনি আরও বলেন, ফার্মহাউসের পরিবেশ এতটাই প্রাণবন্ত ও আনন্দময় যে সেখানে গেলে সময় কীভাবে কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। ফলে পরিবারের সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রায়ই হাসি-ঠাট্টা চলে।

তবে আয়ুষ স্পষ্ট করে জানান, পরিবারের ভেতরে সালমান খানকে নিয়ে আরও অনেক মজার গল্প থাকলেও সেগুলো প্রকাশ্যে বলতে চান না। কারণ, সেগুলো পরিবারের ব্যক্তিগত স্মৃতি ও হাস্যরসের অংশ।

উল্লেখ্য, আয়ুষ শর্মা ২০১৪ সালে সালমান খানের ছোট বোন অর্পিতা খানকে বিয়ে করেন। ২০১৮ সালে ‘লভযাত্রী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ও ‘রুসলান’-এ অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। অন্যদিকে, সালমান খান বর্তমানে নতুন একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। আয়ুষের এই মন্তব্যের মাধ্যমে আবারও স্পষ্ট হলো, পর্দার বাইরেও খান পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে আন্তরিক ও হাস্যরসপূর্ণ সম্পর্ক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow