ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেলে ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর মিয়া। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘দশমিনা পরিবহন’-এর একটি বাস ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে পানিতে পড়ে দু-তৃতীয়াংশ ডুবে যায়। এ সময় বাসে থাকা নারী, শিশু ও পুরুষসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে ২২ জনকে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জ

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর মিয়া।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘দশমিনা পরিবহন’-এর একটি বাস ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে পানিতে পড়ে দু-তৃতীয়াংশ ডুবে যায়। এ সময় বাসে থাকা নারী, শিশু ও পুরুষসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে ২২ জনকে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পানিতে তলিয়ে গিয়ে শ্বাসকষ্ট হওয়া চারজন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow