ভয় পাই না, পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা কোনো কিছুতে ভয় পাই না। দেশের পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবো। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সরকার। তাই জনগণের গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদিতে রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনগণের কাছে প্রধানমন্ত্রীর জবাবদিহি রয়েছে। একইভাবে সরকারের কর্মী হিসেবে জনগণের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার দায়িত্বও সংশ্লিষ্টদের রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেন, জনগণের স্বার্থে সরকার কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সবাই সহযোগিতা করছেন। তিনি জানান, রাজধানীতে সবুজায়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে। পাশাপাশি অবৈধ খাল দখলমুক্ত করে খনন এবং দুই পাশে ওয়াকওয়ে ন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা কোনো কিছুতে ভয় পাই না। দেশের পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবো।
তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সরকার। তাই জনগণের গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদিতে রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনগণের কাছে প্রধানমন্ত্রীর জবাবদিহি রয়েছে। একইভাবে সরকারের কর্মী হিসেবে জনগণের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার দায়িত্বও সংশ্লিষ্টদের রয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেন, জনগণের স্বার্থে সরকার কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সবাই সহযোগিতা করছেন।
তিনি জানান, রাজধানীতে সবুজায়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে। পাশাপাশি অবৈধ খাল দখলমুক্ত করে খনন এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে।
গ্যাস সংকট প্রসঙ্গে প্রশাসক অভিযোগ করেন, বিগত সরকারের সময় এলপিজি ব্যবসাকে সুবিধা দিতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ১৮ বছরে জনগণের করের অর্থ পাচার হওয়ায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং জমে থাকা পরিষ্কার পানি অপসারণ করতে হবে, কারণ পরিষ্কার পানিতেই এডিস মশার লার্ভা জন্মায়।
অনুষ্ঠানে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর
What's Your Reaction?