ভাতিজাকে পিটিয়ে হত্যা করল চাচারা
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আখতারুজ্জামান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচারা লাঠি দিয়ে আখতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত আখতারুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের স্ত্রী লুনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। হামলার পর তারা আমার স্বামীকে হ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আখতারুজ্জামান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচারা লাঠি দিয়ে আখতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত আখতারুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের স্ত্রী লুনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। হামলার পর তারা আমার স্বামীকে হাসপাতালে নিতেও বাধা দিয়েছিল। সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো তাকে হারাতাম না। এখন এই ছোট সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? আমি এই হত্যার বিচার চাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।