ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

লরকান টাকার ও গ্যারেথ ডেলানির দায়িত্বশীল ব্যাটিংয়ের পর অভিষিক্ত পেসার ম্যাট হোলার্ডের দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানের জয় পেয়ে ভারতের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল আইরিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি স্বাগতিকরা। ৫১ রান তুলতেই হারায় প্রথম চার উইকেট। তবে সেখান থেকে ইনিংস সামাল দেন লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে চাপে থেকে টেনে তোলেন তারা। পরে জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়ে ইনিংসকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন ডেলানি। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ডেলানি করেন ৪৯ রান। এছাড়া টিম টেক্টর ১৭, বেন কালিজ ১৫, রস অ্যাডায়ের ১২ এবং জর্জ ডকরেল ১৯ রান যোগ করলে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিকরা। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার অভিষেক শর্মা। ব্যক্তিগত ৪৯ রান করে তিনি ফিরলে ভারতের জয়ের আশা আরও

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

লরকান টাকার ও গ্যারেথ ডেলানির দায়িত্বশীল ব্যাটিংয়ের পর অভিষিক্ত পেসার ম্যাট হোলার্ডের দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানের জয় পেয়ে ভারতের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল আইরিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি স্বাগতিকরা। ৫১ রান তুলতেই হারায় প্রথম চার উইকেট। তবে সেখান থেকে ইনিংস সামাল দেন লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে চাপে থেকে টেনে তোলেন তারা। পরে জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়ে ইনিংসকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন ডেলানি।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ডেলানি করেন ৪৯ রান। এছাড়া টিম টেক্টর ১৭, বেন কালিজ ১৫, রস অ্যাডায়ের ১২ এবং জর্জ ডকরেল ১৯ রান যোগ করলে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিকরা।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার অভিষেক শর্মা। ব্যক্তিগত ৪৯ রান করে তিনি ফিরলে ভারতের জয়ের আশা আরও কঠিন হয়ে পড়ে।

এরপর তিলক ভার্মা, অক্ষর প্যাটেল ও শিবম ডুবে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। তিলক ১৯, অক্ষর ১৫ ও ডুবে ২৫ রান করেন। বাকি কোনো ব্যাটার দুই অঙ্কের রানও স্পর্শ করতে না পারায় ১৪৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

বল হাতে আয়ারল্যান্ডের জয়ের নায়ক ছিলেন অভিষিক্ত ম্যাট হোলার্ড। তিনি নেন তিনটি উইকেট। সমান তিনটি উইকেট শিকার করেন ম্যাথিউ হ্যাম্প্রেস। এছাড়া জাই মন্ড্রা দুটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধস আরও ত্বরান্বিত করেন।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow