‘ভারতের ডিএনএতে ট্রফি, আমাদের নকআউটের আগে পরাজয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে খেলেছে ভারত। অন্যদিকে পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুপার এইটে। দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মতে, ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পাশাপাশি সর্বোচ্চ তিনবার সংক্ষিপ্ত পরিসরের বিশ্বকাপ জিতলেন সূর্যকুমার-স্যামসনরা। ভারতের সাফল্যে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। গণমাধ্যমে লতিফ বলেন, ‘টসে হেরেও তারা ২৫০ রান(আসলে ২৫৫) তুলছে। এখন কাউকেই তাদের ধারেকাছে দেখা যাচ্ছে না। এটা রাতারাতি হয়নি; গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফসল এটি। তারা এখন বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং শিরোপা জয়কে অভ্যাসে পরিণত করেছে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। বাজে পারফরম্যান্সে রয়েছে সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও। ২০১৭ সালে শেষবার আইসিসি ইভেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি) চ্যাম্পি

‘ভারতের ডিএনএতে ট্রফি, আমাদের নকআউটের আগে পরাজয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে খেলেছে ভারত। অন্যদিকে পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুপার এইটে। দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মতে, ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পাশাপাশি সর্বোচ্চ তিনবার সংক্ষিপ্ত পরিসরের বিশ্বকাপ জিতলেন সূর্যকুমার-স্যামসনরা। ভারতের সাফল্যে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

গণমাধ্যমে লতিফ বলেন, ‘টসে হেরেও তারা ২৫০ রান(আসলে ২৫৫) তুলছে। এখন কাউকেই তাদের ধারেকাছে দেখা যাচ্ছে না। এটা রাতারাতি হয়নি; গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফসল এটি। তারা এখন বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং শিরোপা জয়কে অভ্যাসে পরিণত করেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। বাজে পারফরম্যান্সে রয়েছে সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও। ২০১৭ সালে শেষবার আইসিসি ইভেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি) চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

এর আগে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে শিরোপা তো দূরের কথা, নকআউট পর্বে যেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই যাত্রা থেমেছিল বাবর-সালমান-শাহীনদের।

পাকিস্তানের এমন পারফরম্যান্স নিয়ে বিরক্ত লতিফ। তিনি বলেন, ‘ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়, আর আমাদের ডিএনএ হলো নকআউট পর্বের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। তাদের ডিএনএতে আছে ফাইনাল খেলা এবং জেতা।’

বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর জানা যায় ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের জরিমানা প্রসঙ্গে লতিফ বলেন, ‘দুর্বল বোর্ডই এমন কিছু করবে। যখন আপনি কোনো চুক্তি স্বাক্ষর করবেন, সেখানে সবকিছু লেখা থাকে। জরিমানা এবং পুরস্কারের বিষয়ও উল্লেখ থাকে সেখানে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow