ভারতের বিপক্ষে ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ নিয়ে নামছে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ নেপালকে এড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে ওঠার লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় একাধিক কৌশল প্রস্তুত রেখেছেন কোচ পিটার বাটলার। টুর্নামেন্টের সমীকরণ বলছে, সেমিফাইনালে অন্যতম ফেভারিট নেপালকে এড়াতে হলে এই ম্যাচে ভারতকে হারানো চাই বাংলাদেশের। ড্র বা হারলে রানার্সআপ হিসেবে সেমিতে যেতে হবে। অবশ্য অতীত ইতিহাস অনুপ্রেরণা দিচ্ছে; কারণ, গত দুটি সাফেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারা ধরে রাখতে ভারতের বিপক্ষে প্ল্যান ‘এ’ ও ‘বি’ দুটোই নিয়ে নামবে বাংলাদেশ। শনিবার (৩০ মে) সকালে জওহরলাল নেহেরু স্টেডিয়াম লাগোয়া ডন বক্সো কলেজ মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনে সব রকমের প্রস্তুতিই নিয়েছেন কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে দুটি গোল খাওয়ায় রক্ষণ নিয়ে কাজ হয়েছে। সুখবর হলো, রক্ষণে শিউলি আজিম ফিরছেন এ ম্যাচে। কোচ মাঝমাঠ, আক্রমণের ছক, শুটিং, কর্নার, ফ্রিকিক—সব ধরনের অনুশীলন করিয়েছেন। মাঝমাঠে মনিক

ভারতের বিপক্ষে ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ নিয়ে নামছে বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ নেপালকে এড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে ওঠার লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় একাধিক কৌশল প্রস্তুত রেখেছেন কোচ পিটার বাটলার। টুর্নামেন্টের সমীকরণ বলছে, সেমিফাইনালে অন্যতম ফেভারিট নেপালকে এড়াতে হলে এই ম্যাচে ভারতকে হারানো চাই বাংলাদেশের। ড্র বা হারলে রানার্সআপ হিসেবে সেমিতে যেতে হবে। অবশ্য অতীত ইতিহাস অনুপ্রেরণা দিচ্ছে; কারণ, গত দুটি সাফেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারা ধরে রাখতে ভারতের বিপক্ষে প্ল্যান ‘এ’ ও ‘বি’ দুটোই নিয়ে নামবে বাংলাদেশ। শনিবার (৩০ মে) সকালে জওহরলাল নেহেরু স্টেডিয়াম লাগোয়া ডন বক্সো কলেজ মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনে সব রকমের প্রস্তুতিই নিয়েছেন কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে দুটি গোল খাওয়ায় রক্ষণ নিয়ে কাজ হয়েছে। সুখবর হলো, রক্ষণে শিউলি আজিম ফিরছেন এ ম্যাচে। কোচ মাঝমাঠ, আক্রমণের ছক, শুটিং, কর্নার, ফ্রিকিক—সব ধরনের অনুশীলন করিয়েছেন। মাঝমাঠে মনিকা চাকমা ফিরছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ পিটার বাটলার। ম্যাচে রক্ষণভাগ থেকে কী চান—এমন প্রশ্নে পিটার বাটলার বলেন, ‘এই ম্যাচটি আমাদের কয়েকজন খেলোয়াড়কে মাঠে খেলার সময় দেওয়ার একটি সুযোগ তৈরি করে দেবে। মনিকা দলে ফিরছে। আমি আজ সকালে কয়েকটি বিষয় নিয়ে কাজ করেছি। সেটিকে অপশন ১, অপশন ২ বা প্ল্যান ‘এ’, প্ল্যান ‘বি’, যাই বলুন না কেন। আমাদের সামনে কিছু সুনির্দিষ্ট কাজ করার সুযোগ আছে। আমরা জানি আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমরা আমাদের কাজ করব এবং গত ম্যাচের ভিডিও অ্যানালাইসিস করে সে অনুযায়ী প্রস্তুতি নেব।’ এটি একটি বড় ম্যাচ এবং বড় মঞ্চে খেলোয়াড়দের চাপ কমাতে ও অনুপ্রাণিত করতে কোচ কী করছেন? বিশেষ করে যখন ভারতকে সাম্প্রতিক সময়ে দুবার হারানো গেছে...এমন প্রসঙ্গে পিটার বাটলার বলেন, ‘আমার মতে এটি এমন একটি ম্যাচ যা খেলোয়াড়রা খেলতে চাইবে। মালদ্বীপের মতো দলের চেয়ে এই অঞ্চলের বড় দলগুলোর বিপক্ষে খেলা নিজেদের পরীক্ষা করার একটি দারুণ সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দলে উমেলাহ, প্রীতি, সাগরিকা, মৌমিতা এবং অর্পিতার মতো একঝাঁক তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা দলের অন্যদের ওপর চাপ তৈরি করছে। এটি আমরা কোন অবস্থানে আছি, তা দেখানোর এবং ভালো ফুটবল খেলার একটি বড় সুযোগ।’ মালদ্বীপ ম্যাচের পর মেয়েদের খুব বিষণ্ণ দেখালেও আজ অনুশীলনে তারা বেশ হাসিখুশি ছিল, তাদের কীভাবে অনুপ্রাণিত করলেন? এমন প্রশ্নের জবাবে পিটার বাটলারের উত্তর, ‘আমি মনে করি না তারা বিষণ্ণ ছিল। তারা কিছুটা হতাশ ছিল; কারণ, যে ম্যাচে আমাদের অনায়াসে জেতা উচিত ছিল এবং যেখানে আমাদের ৮০ শতাংশ বল পজিশন ছিল, সেখানে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’ গত ম্যাচের তুলনায় শুরুর একাদশে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিশ্চিত করে পিটার বাটলার বলেন, ‘হ্যাঁ, একাদশে কিছু পরিবর্তন আসবে।’ ভারতের কাছে হেরে গেলে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে হতে পারে, তাই জয়ের বিকল্প কোনো চিন্তা আছে কি না—জানতে চাইলে পিটার বাটলার বলেন, ‘দেখুন, আপনি নেপাল না ভারত কার সঙ্গে খেলছেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আপনি সেমিফাইনালে আছেন। আমি প্রতিটি ম্যাচকে আলাদাভাবে দেখি। আমি নেপাল অন্য অন্য দল—কাকে প্রতিপক্ষ হিসেবে পাব তা নিয়ে বিচলিত নই। আমি কোনো দলকে ভয় পাই না। আমি বরং বড় দলের মুখোমুখি হতে পছন্দ করি; কারণ, এটি আমাদের সামর্থ্য পরীক্ষা করে। টুর্নামেন্ট জিততে হলে আপনাকে কোনো না কোনো পর্যায়ে সেরা দলের মুখোমুখি হতেই হবে।’ দল সেমিফাইনালে উঠে গেলেও এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ এবং কেন, তা ব্যাখ্যা করে পিটার বাটলার বলেন, ‘মানসিকভাবে এটি আমাদের আত্মবিশ্বাস জোগাবে, তবে এটাই সব নয়। আমাদের মূল লক্ষ্য ছিল সেমিফাইনালে যাওয়া। আমি কোনো দলকে এড়িয়ে যাওয়ার কথা বলে তাদের অসম্মান করতে চাই না। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের সঙ্গেই লড়তে হবে। আমরা প্রতিযোগিতামূলক ফুটবল খেলব এবং আমাদের সেরাটা দেব।’ গতকাল ডিফেন্ডার শাসসুন্নাহার সিনিয়র বলেছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচ ৫০-৫০ লড়াই হবে, সেই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে পিটার বাটলার বলেন, ‘আমি তার সঙ্গে একমত। এটি একটি ৫০-৫০ লড়াই। সবকিছু নির্ভর করবে আপনি মাঠে কীভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং প্রতিপক্ষকে কতটা সম্মান দিচ্ছেন তার ওপর।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow