ভারতের বিপক্ষে হারা ম্যাচে যে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে নতুন রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা। দল হারলেও মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়েছেন বিরল কীর্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবুয়ে। তবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিকান্দার রাজার দলের। দল হারলেও ভারতের বিপক্ষে ম্যাচেই বিরল রেকর্ড গড়েছেন৷ জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের আগেই ছুঁয়েছেন রাজা। বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেছেন তিন হাজার রান। এজন্য তার প্রয়োজন ছিল এদিন ১৫ রান। অক্ষর প্যাটেলকে বাউন্ডারি হাঁকিয়ে এই কীর্তি স্পর্শ করেন রাজা। আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে রাজার রানসংখ্যা এখন

ভারতের বিপক্ষে হারা ম্যাচে যে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে নতুন রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা। দল হারলেও মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়েছেন বিরল কীর্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবুয়ে। তবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিকান্দার রাজার দলের। দল হারলেও ভারতের বিপক্ষে ম্যাচেই বিরল রেকর্ড গড়েছেন৷ জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের আগেই ছুঁয়েছেন রাজা। বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেছেন তিন হাজার রান। এজন্য তার প্রয়োজন ছিল এদিন ১৫ রান। অক্ষর প্যাটেলকে বাউন্ডারি হাঁকিয়ে এই কীর্তি স্পর্শ করেন রাজা।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে রাজার রানসংখ্যা এখন ৩০১৬, বল হাতে তার শিকার ১০৪ উইকেট।

এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। আইসিসির সহযোগী দেশটির হয়ে এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ১৮০ রান করেছেন তিনি। পাশাপাশি বাঁ হাতে বল ঘুরিয়ে উইকেট শিকার করেছেন ১০৯টি।

টি-টোয়েন্টিতে তিন হাজার রানের ক্লাবে ঢোকা ১৪তম ব্যাটার সিকান্দার রাজা। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্জসহ আরো অনেকে।

রাজার ইতিহাস গড়ার দিনে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের পরও হেরে গেছে জিম্বাবুয়ে। ৭২ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেট :

বিরানদীপ সিং ৩১৮০ রান, ১০৯ উইকেট,মালয়েশিয়া 
সিকান্দার রাজা ৩০১৬ রান, ১০৪ উইকেট, জিম্বাবুয়ে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow