ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আসামের কার্বি আংলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।  নিহত দুই পাইলট হলেন— স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।  ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং আসামের জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়।  কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়।  খবরে বলা হয়, রাশিয়ার কোম্পানি সুখোই নির্মিত এই দুই আসনের যুদ্ধবিমানটি বর্তমানে ভারতে লাইসেন্সের মাধ্যমে তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী সদস্যরা নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow