ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

ভারতের হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির লাহৌল-স্পিতি জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী টাটা সুমো গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লাহৌল-স্পিতির উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি কুল্লু থেকে পাঙ্গির উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে এবং বড় বড় পাথর গাড়ির ওপর আছড়ে পড়লে সেটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে গাড়িচালক বীর সিংও রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনার খবর পেয়ে টিন্ডি থানা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন আহত যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার চিকিৎসা চলছে। এর আগে পৃথক একটি ভূমিধসের কারণে বৃহস্পতিবার উদয়পুর-কিলার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে গাড়ির যাত্রীরা টিন্ডিতে অবস্থান করতে বাধ্য হন। শুক্রবার সড়ক চালু হওয়ার পর তারা আবার যাত্রা শুরু

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

ভারতের হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির লাহৌল-স্পিতি জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী টাটা সুমো গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লাহৌল-স্পিতির উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি কুল্লু থেকে পাঙ্গির উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে এবং বড় বড় পাথর গাড়ির ওপর আছড়ে পড়লে সেটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে গাড়িচালক বীর সিংও রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে টিন্ডি থানা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন আহত যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার চিকিৎসা চলছে।

এর আগে পৃথক একটি ভূমিধসের কারণে বৃহস্পতিবার উদয়পুর-কিলার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে গাড়ির যাত্রীরা টিন্ডিতে অবস্থান করতে বাধ্য হন। শুক্রবার সড়ক চালু হওয়ার পর তারা আবার যাত্রা শুরু করলে পথেই ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হন। প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow