ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসে আগুন লেগে নিহত ১৩

ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মার্কাপুরাম জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।  পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়, প্রথমে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। আগুনে পুড়ে অনেক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানান, দুর্ঘটনার পর অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান। জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ আহতকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থি

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসে আগুন লেগে নিহত ১৩

ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মার্কাপুরাম জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। 

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়, প্রথমে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। আগুনে পুড়ে অনেক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানান, দুর্ঘটনার পর অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান।

জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ আহতকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow