ভারতে হারানো ফোন মিলল নারায়ণগঞ্জে

হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটির মালিক ভারতীয় নাগরিক বলে জানা গেছে।  বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা। পুলিশ জানায়, বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি শাখার একটি বিশেষ টিম প্রযুক্তিগত অনুসন্ধান ও ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকানা নিশ্চিত করে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি ছিল Samsung Galaxy S24 Ultra, যা ভারতের Rajasthan রাজ্যের এক নাগরিকের। রাজস্থানে ফোনটি হারানোর পর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রযুক্তিগত সহায়তায় সেটির অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মালিকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ

ভারতে হারানো ফোন মিলল নারায়ণগঞ্জে

হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটির মালিক ভারতীয় নাগরিক বলে জানা গেছে। 

বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।

পুলিশ জানায়, বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি শাখার একটি বিশেষ টিম প্রযুক্তিগত অনুসন্ধান ও ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকানা নিশ্চিত করে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি ছিল Samsung Galaxy S24 Ultra, যা ভারতের Rajasthan রাজ্যের এক নাগরিকের। রাজস্থানে ফোনটি হারানোর পর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রযুক্তিগত সহায়তায় সেটির অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মালিকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মোবাইল হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হলে প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার প্রক্রিয়া সহজ হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow