ভারত থেকে আসা ১৪টি এয়ারগানসহ ২৫ বক্স গুলি উদ্ধার
সাতক্ষীরায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা। নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহষ্পতিবার গভীর রাতে শ্যামনগরের কৈখালি বিওপি’র আওতাধীন সীমান্তের গোলখালির একটি চিংড়ি ঘেরের কোনায় মাটির নীচে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স গুলি, ৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার ও ৫০টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ ৭০ হাজার ২০০ টাকা। এসময় কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। আগামী নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এসব আনা হচ্ছিল বলে মনে করে বিজিবি। তবে চোরাচালানিদের চিহ্নিত করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে মর্মে ওই বিজ্ঞপ্ত
সাতক্ষীরায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা।
নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহষ্পতিবার গভীর রাতে শ্যামনগরের কৈখালি বিওপি’র আওতাধীন সীমান্তের গোলখালির একটি চিংড়ি ঘেরের কোনায় মাটির নীচে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স গুলি, ৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার ও ৫০টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ ৭০ হাজার ২০০ টাকা। এসময় কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।
আগামী নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এসব আনা হচ্ছিল বলে মনে করে বিজিবি। তবে চোরাচালানিদের চিহ্নিত করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে মর্মে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
What's Your Reaction?