ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ডিজেলটি পৌঁছায় বলে আজ শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পাইপলাইনে নুমালিগড় থেকে পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার রাতেই ডিজেল আসে এবং আজ সকালে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিতরণ করা হয়েছে। পদ্মা ডিপোতে আমরা সাড়ে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছি।” উত্তরাঞ্চলের ৮ জেলায় কৃষি সেচ ও যানবাহনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের জন্য পাইপলাইন চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আসার কথা। নিরাপত্তাজনিত কারণে রেলপথের ঝুঁকি এড়াতে এবং চলাচল নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। চুক্তি অনুসারে, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মে

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ডিজেলটি পৌঁছায় বলে আজ শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পাইপলাইনে নুমালিগড় থেকে পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার রাতেই ডিজেল আসে এবং আজ সকালে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিতরণ করা হয়েছে। পদ্মা ডিপোতে আমরা সাড়ে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছি।”

উত্তরাঞ্চলের ৮ জেলায় কৃষি সেচ ও যানবাহনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের জন্য পাইপলাইন চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আসার কথা। নিরাপত্তাজনিত কারণে রেলপথের ঝুঁকি এড়াতে এবং চলাচল নির্বিঘ্ন রাখতে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।

চুক্তি অনুসারে, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

গত ১১ মার্চ এসেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল। আজ এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

এ ছাড়া আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

প্রতিবেশী দেশটি পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow