ভারত ম্যাচ ইস্যুতে বাংলাদেশের নির্বাচনের পর ইউটার্ন নেবে পাকিস্তান!

নিরাপত্তা ইস্যুতে এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। টাইগারদের সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তানও। দেশটির খোদ সরকারই এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ভারতের সাবেক পেসার চেতন শর্মার দাবি, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান।  এ প্রসঙ্গে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষটা কোথায়? কোনো দোষই নেই। এটা পুরোপুরি রাজনীতি। বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন আছে। এরপরই দেখবেন ইউ টার্ন। তখন বলা হবে, “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” পুরো অবস্থানটাই আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে। আমি নিজে রাজনীতি করেছি, নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’ ২০২৬ বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা। তার আগে

ভারত ম্যাচ ইস্যুতে বাংলাদেশের নির্বাচনের পর ইউটার্ন নেবে পাকিস্তান!

নিরাপত্তা ইস্যুতে এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। টাইগারদের সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তানও। দেশটির খোদ সরকারই এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ভারতের সাবেক পেসার চেতন শর্মার দাবি, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান। 

এ প্রসঙ্গে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষটা কোথায়? কোনো দোষই নেই। এটা পুরোপুরি রাজনীতি। বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন আছে। এরপরই দেখবেন ইউ টার্ন। তখন বলা হবে, “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” পুরো অবস্থানটাই আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে। আমি নিজে রাজনীতি করেছি, নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’

২০২৬ বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা। তার আগে আগামীকাল শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এমন পরিস্থিতিতে চেতন শর্মা মনে করেন পাকিস্তান সরকারের অনমনীয় অবস্থানের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররাই। তার ভাষায়, ‘এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগপর্যন্ত এমন বক্তব্যের কোনো মূল্য নেই। যে কেউ অবসর ঘোষণা করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে না জানালে কিছুই বদলায় না। এখানে আসলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রিকেট আর ক্রিকেটাররা।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। টাইগারদের বিকল্প হিসেবে ইতোমধ্যেই স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে আইসিসি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা এখনও জানায়নি। চেতন শর্মা মনে করেন, পুরো বিষয়টি রাজনৈতিক। তার ভাষ্য, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাবে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, পাকিস্তানের সেনাপ্রধানও হস্তক্ষেপ করে খেলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানাতে পারেন।

ভারতের হয়ে ২৩ টেস্টে ৬১ উইকেট এবং ৬৫ ওয়ানডেতে ৬৭ উইকেট নিয়েছেন ৬০ বছর বয়সী চেতন শর্মা। ওয়ানডে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও তার। সেটা ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে ভারতের কোনো বোলারের সেটা প্রথম হ্যাটট্রিকও। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন চেতন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং পার্টির ক্রীড়া সেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ পান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow