ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আইনজীবীদের

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চুয়ালি আদালত পরিচালিত হবে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা। আইনজীবী নেতারা বলছেন, আজকের মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল শেষে সমাবেশে এমন কর্মসূচি ঘোষণা করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম প্রমুখ। আরও পড়ুনসপ্তাহে দুইদিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলবে সুপ্রিম কোর্ট ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবি  সমাবেশে বক্তা

ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আইনজীবীদের

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চুয়ালি আদালত পরিচালিত হবে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা।

আইনজীবী নেতারা বলছেন, আজকের মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল শেষে সমাবেশে এমন কর্মসূচি ঘোষণা করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
সপ্তাহে দুইদিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলবে সুপ্রিম কোর্ট 
ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবি 

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তা নাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রথমদিন অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে সপ্তাহে দুদিন সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কর্মসূচি পালন করেন আইনজীবীরা। পর পর দুদিন এ কর্মসূচি পালন করেন তারা।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি ও সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow