ভালোবাসার টানে কোরিয়া থেকে বাংলাদেশে তরুণী, পর্দায়

ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছে এক তরুণী। তাকে ঘিরে গ্রামে শুরু হয় নানান কাণ্ড। বিদেশি পুত্রবধূকে দেখে পরিবারের সদস্যদের বিস্ময়, নতুন পরিবেশে তার মানিয়ে নেওয়ার চেষ্টা আর একের পর এক মজার ঘটনা নিয়ে গল্প। টানটান ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে জাগো বাংলা ড্রামার নতুন বিশেষ নাটক ‘কোরিয়ান বউ’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন মেহেদী। ‘কোরিয়ান বউ’ নাটকটি বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মুক্তি পাবে জাগো বাংলা ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকটির নির্মাতা সুমন মেহেদী বলেন, ‘কোরিয়ান বউ’ শুধু হাসি-ঠাট্টার গল্প নয়। গল্পের শুরুতে দর্শকরা একটি ভিন্ন সংস্কৃতির মেয়ের বাংলাদেশে আসা এবং একটি পরিবারের সঙ্গে তার মানিয়ে নেওয়ার নানা মজার ঘটনা দেখতে পাবেন। কিন্তু গল্প যত এগোবে, ততই এর ভেতরের অন্য দিকগুলো সামনে আসবে। আরও পড়ুন আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা তিনি বলেন, ‘নাটকের মাধ্যমে আমরা ভালোবাসা, পারিবারিক সম্পর্ক ও ভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে পথচলার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এমন একটি সামাজিক বিষয় গল্পের মধ্

ভালোবাসার টানে কোরিয়া থেকে বাংলাদেশে তরুণী, পর্দায়

ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছে এক তরুণী। তাকে ঘিরে গ্রামে শুরু হয় নানান কাণ্ড। বিদেশি পুত্রবধূকে দেখে পরিবারের সদস্যদের বিস্ময়, নতুন পরিবেশে তার মানিয়ে নেওয়ার চেষ্টা আর একের পর এক মজার ঘটনা নিয়ে গল্প।

টানটান ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে জাগো বাংলা ড্রামার নতুন বিশেষ নাটক ‘কোরিয়ান বউ’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন মেহেদী। ‘কোরিয়ান বউ’ নাটকটি বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মুক্তি পাবে জাগো বাংলা ড্রামা ইউটিউব চ্যানেলে।

নাটকটির নির্মাতা সুমন মেহেদী বলেন, ‘কোরিয়ান বউ’ শুধু হাসি-ঠাট্টার গল্প নয়। গল্পের শুরুতে দর্শকরা একটি ভিন্ন সংস্কৃতির মেয়ের বাংলাদেশে আসা এবং একটি পরিবারের সঙ্গে তার মানিয়ে নেওয়ার নানা মজার ঘটনা দেখতে পাবেন। কিন্তু গল্প যত এগোবে, ততই এর ভেতরের অন্য দিকগুলো সামনে আসবে।

তিনি বলেন, ‘নাটকের মাধ্যমে আমরা ভালোবাসা, পারিবারিক সম্পর্ক ও ভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে পথচলার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এমন একটি সামাজিক বিষয় গল্পের মধ্যে রাখা হয়েছে, যা আমাদের সমাজে থাকলেও এ নিয়ে খুব বেশি আলোচনা হয় না। দর্শকরা হাসবেন, আনন্দ পাবেন, আবার গল্পের একটা পর্যায়ে এসে ভাবতেও বাধ্য হবেন।’

সুমন মেহেদী আরও বলেন, ‘সবুজ আহমেদ ও আশমিতা এলিজাবেথ চিরান খুব আন্তরিকতার সঙ্গে চরিত্র দুটি ফুটিয়ে তুলেছেন। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি নির্মাণ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি নাটক হবে।’

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা সবুজ আহমেদ ও নবাগতা আশমিতা এলিজাবেথ চিরান। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন তরুণ ও প্রতিভাবান কয়েকজন শিল্পী।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow