এমপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত শিবির ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে।  শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।  মতবিনিময় শেষে গাড়ি করে চলে যাচ্ছিলেন তিনি। এ সময় তার গাড়ি ঘিরে রাখে বেশ কয়েকজন। একপর্যায়ে গাড়ি টেনে চলে আসার সময় হামলার ঘটনা ঘটে। পেছনে ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়। বিষয়টি জানতে সংসদ সদস্য ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে ফোনটি রিসিভ করেন তার ভাতিজা মাহমুদুল হাসান ফারুক।  তিনি বলেন, আজ বিকেলে ধানগড়া বাজারে আটচালার মধ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফিরে আসছিলেন। এর মধ্যে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করা শুরু করে। গাড়ির পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলেছ

এমপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত শিবির ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। 

মতবিনিময় শেষে গাড়ি করে চলে যাচ্ছিলেন তিনি। এ সময় তার গাড়ি ঘিরে রাখে বেশ কয়েকজন। একপর্যায়ে গাড়ি টেনে চলে আসার সময় হামলার ঘটনা ঘটে। পেছনে ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়।

বিষয়টি জানতে সংসদ সদস্য ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে ফোনটি রিসিভ করেন তার ভাতিজা মাহমুদুল হাসান ফারুক। 

তিনি বলেন, আজ বিকেলে ধানগড়া বাজারে আটচালার মধ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফিরে আসছিলেন। এর মধ্যে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করা শুরু করে। গাড়ির পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলেছে। পাথর দিয়ে অনেক ঢিল মেরেছে। এতে অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। আমরা সংসদ সদস্য ভিপি আইনুল হককে উদ্ধার করে চান্দাইকোনার দিয়ে নিয়ে আসি। 

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। এমপি ভিপি আইনুল হক একটা সিনক্রিয়েট করেছে। গাড়ির গ্লাস কীভাবে ভাঙল সেটা তারাই বলতে পারবে। 

তিনি আরও বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আইনুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাচ্ছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন যারা বিএনপি করে, তারাও এটা মেনে নিতে পারেনি। সেইজন্য আজকে একটি মতবিনিময় সভায় করতে এসেছেন, কিন্তু কেউ তার কথায় মত দেয় নাই। সংসদ সদস্য ভিপি আইনুল হক যাওয়ার সময় লোকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন। 

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খা বলেন, একটি মিটিং শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow