বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া মহানগরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ আহমেদ মিরাজ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পাঁচভাই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ আহমেদ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। উপশহর ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ ফকির জানান, হোটেল কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে সবুজ আহমেদ রবিউল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে হোটেলটিতে ওঠেন। তারা হোটেলের চতুর্থ তলার ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন। রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। পুলিশ জানায়, ভোর ৪টার দিকে রবিউল ঘুম থেকে উঠে দেখেন সবুজ কক্ষে নেই। পরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি তিনি হোটেল ম্যানেজার ও কর্মচারীদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজা খুলে সবুজের মরদেহ উদ্ধার করে। এসআই সোহাগ ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে সবুজ আত্মহ

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া মহানগরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ আহমেদ মিরাজ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পাঁচভাই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুজ আহমেদ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

উপশহর ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ ফকির জানান, হোটেল কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে সবুজ আহমেদ রবিউল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে হোটেলটিতে ওঠেন। তারা হোটেলের চতুর্থ তলার ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন। রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে রবিউল ঘুম থেকে উঠে দেখেন সবুজ কক্ষে নেই। পরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি তিনি হোটেল ম্যানেজার ও কর্মচারীদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজা খুলে সবুজের মরদেহ উদ্ধার করে।

এসআই সোহাগ ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে সবুজ আত্মহত্যার কথা বলেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

পুলিশ মোবাইল ফোনটি জব্দ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow