চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরীর চকবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চকবাজার থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল খায়ের (২৮), মো. আব্দুল হামিদ (২৪), মো. সাগর (২৮) ও মো. বেলাল (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চকবাজার থানাধীন বাদুরতলা হারিছ শাহ মাজার গেটের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দখল ও হেফাজত থেকে একটি টিপ ছোরা, একটি ধারালো চাকু, দুটি লোহার রড এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চকবাজার থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।