ঢাকায় ‘এক্টিভ ডায়াগনস্টিক’ ও ‘হেলথ এইড’ বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

নানা অনিয়মে জর্জরিত রাজধানীর চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে আনা ও মানহীন সেবা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়প স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সুযোগও দেওয়া হয়েছিল। তারপরও তাদের মানের কোনো উন্নতি হয়নি। যার ফলে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক মাস আগে নানা অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে ত্রুটিগুলো শুধরে নেওয়ার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য অধিদফতর থেকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়। কিন্তু এরপরও একই অনিয়মে জড়িত হওয়ায় বন্ধ করা হলো। এসইউজে/এসএনআর

ঢাকায় ‘এক্টিভ ডায়াগনস্টিক’ ও ‘হেলথ এইড’ বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

নানা অনিয়মে জর্জরিত রাজধানীর চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে আনা ও মানহীন সেবা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ বিষয়প স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সুযোগও দেওয়া হয়েছিল। তারপরও তাদের মানের কোনো উন্নতি হয়নি। যার ফলে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

কয়েক মাস আগে নানা অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে ত্রুটিগুলো শুধরে নেওয়ার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য অধিদফতর থেকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়। কিন্তু এরপরও একই অনিয়মে জড়িত হওয়ায় বন্ধ করা হলো।

এসইউজে/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow