ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’
ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে, কত ত্যাগ স্বীকার করতে পারে—এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। শহুরে এক তরুণীর ভালোবাসার খোঁজে অজানার পথে ছুটে চলার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি আগামী ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। নির্মাতা কাজী আসাদের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। বুধবার (১০ জুন) বিকেলে প্রকাশিত হয়েছে ‘লাইফলাইন’-এর ট্রেলার। সেখানে দেখা যায়, অনন্যা নামের এক তরুণী কাউকে খুঁজে বের করার উদ্দেশ্যে দুর্গম পথে যাত্রা শুরু করেন। তার এই অভিযানে সঙ্গী হন রিজওয়ান পারভেজ। মোটরসাইকেলে করে বিভিন্ন অজানা গন্তব্যে ছুটে চলার পাশাপাশি তাদের মধ্যে তৈরি হয় নানা দ্বন্দ্ব ও তর্ক-বিতর্ক, যা গল্পে নতুন মাত্রা যোগ করেছে। নির্মাতা কাজী আসাদ জানান, ড্রামা ও সোশ্যাল ড্রামা ঘরানার গল্প তার বরাবরের পছন্দ। গল্পের ধারণা শোনার পরই তিনি এটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার সম্ভাবনা দেখেছিলেন। তার ভাষায়, “গল্পটির মধ্যে যেমন সামাজিক সচেতনতার বিষয় রয়েছে, তেমনি আছে আবেগ ও মানবিক সম্পর্কের গভীরতা।” অভিনেতা রিজওয়ান পারভেজের মতে, ‘লাইফলাইন’ শুধু ভালোবাসার
ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে, কত ত্যাগ স্বীকার করতে পারে—এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। শহুরে এক তরুণীর ভালোবাসার খোঁজে অজানার পথে ছুটে চলার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি আগামী ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। নির্মাতা কাজী আসাদের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
বুধবার (১০ জুন) বিকেলে প্রকাশিত হয়েছে ‘লাইফলাইন’-এর ট্রেলার। সেখানে দেখা যায়, অনন্যা নামের এক তরুণী কাউকে খুঁজে বের করার উদ্দেশ্যে দুর্গম পথে যাত্রা শুরু করেন। তার এই অভিযানে সঙ্গী হন রিজওয়ান পারভেজ। মোটরসাইকেলে করে বিভিন্ন অজানা গন্তব্যে ছুটে চলার পাশাপাশি তাদের মধ্যে তৈরি হয় নানা দ্বন্দ্ব ও তর্ক-বিতর্ক, যা গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
নির্মাতা কাজী আসাদ জানান, ড্রামা ও সোশ্যাল ড্রামা ঘরানার গল্প তার বরাবরের পছন্দ। গল্পের ধারণা শোনার পরই তিনি এটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার সম্ভাবনা দেখেছিলেন। তার ভাষায়, “গল্পটির মধ্যে যেমন সামাজিক সচেতনতার বিষয় রয়েছে, তেমনি আছে আবেগ ও মানবিক সম্পর্কের গভীরতা।”
অভিনেতা রিজওয়ান পারভেজের মতে, ‘লাইফলাইন’ শুধু ভালোবাসার গল্প নয়, এটি দায়িত্ববোধ ও অনুভূতিরও গল্প। তিনি বিশ্বাস করেন, চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে নতুন ধরনের উপলব্ধি তৈরি করবে।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, উঁচু-নিচু মাটির রাস্তা ও তীব্র গরমের কারণে কাজ করা বেশ কষ্টসাধ্য ছিল। তবে দৃশ্য ভালোভাবে সম্পন্ন হওয়ার আনন্দই পুরো ইউনিটকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করেছে।
‘লাইফলাইন’-এ মিম ও রিজওয়ান পারভেজের পাশাপাশি অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা। ছবিটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ রচনায় কাজী আসাদের সঙ্গে যুক্ত ছিলেন আসাদুজ্জামান আবীর।
What's Your Reaction?