ভালো খেলেও ম্যানইউর কাছে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না চেলসি। এবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেয়েছে চেলসি। আর এই জয়ে শীর্ষ পাঁচে থাকার সম্ভাবনা আরো জোরালো করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (১৮ এপ্রিল) ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে আসে ম্যাচের একমাত্র গোলটি। প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের দারুণ অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ম্যাথেউস কুনহা। চলমান মৌসুমে ১৮তম অ্যাসিস্ট করলেন এটি ফার্নান্দেস। ওই গোলের নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ম্যাচের শুরুটা ভালোভাবেই করে চেলসি। তবে ভালো খেললেও ঠিকঠাক সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে এনজো ফার্নান্দেজের একটি প্রচেষ্টায় সম্ভাবনা তৈরি হলেও সেটি থেকে গোল হয়নি। চেলসি মাঠে নিয়ন্ত্রণ বেশি রাখার পরও স্রোতের বিপরীতে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় চেলসি। কিন্তু অধিকাংশ শট ছিল লক্ষ্যভ্রষ্ট। মোট ২০টি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে ছিল। পোস্টে লেগে ফিরে আসে লিয়াম ডেলাপ ও ওয়েসলি ফোফানার শট। শেষ দিকে মইসেস কাইসেদো কাছাকাছি গিয

ভালো খেলেও ম্যানইউর কাছে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না চেলসি। এবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেয়েছে চেলসি।

আর এই জয়ে শীর্ষ পাঁচে থাকার সম্ভাবনা আরো জোরালো করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (১৮ এপ্রিল) ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে আসে ম্যাচের একমাত্র গোলটি।

প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের দারুণ অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ম্যাথেউস কুনহা। চলমান মৌসুমে ১৮তম অ্যাসিস্ট করলেন এটি ফার্নান্দেস। ওই গোলের নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।

ম্যাচের শুরুটা ভালোভাবেই করে চেলসি। তবে ভালো খেললেও ঠিকঠাক সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে এনজো ফার্নান্দেজের একটি প্রচেষ্টায় সম্ভাবনা তৈরি হলেও সেটি থেকে গোল হয়নি।

চেলসি মাঠে নিয়ন্ত্রণ বেশি রাখার পরও স্রোতের বিপরীতে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় চেলসি। কিন্তু অধিকাংশ শট ছিল লক্ষ্যভ্রষ্ট। মোট ২০টি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে ছিল। পোস্টে লেগে ফিরে আসে লিয়াম ডেলাপ ও ওয়েসলি ফোফানার শট। শেষ দিকে মইসেস কাইসেদো কাছাকাছি গিয়েও গোল করতে পারেননি।

রক্ষণভাগের একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতির পরও দৃঢ়তা দেখায় ইউনাইটেড। লুক শ ও ডিয়োগো দালোতরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রক্ষণ সামলাতে।

এই জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা চেলসির থেকে ১০ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow