ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল পর্তুগাল। ডিফেন্ডার ডাভিনসন সানচেজ বল জালে পাঠানোর পর জয় নিশ্চিত হয়েছে বলেই মনে হচ্ছিল কলম্বিয়ার। যদিও উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনালগ্নে মিলিমিটারের ব্যবধানে অফসাইড ছিল। সেই কারণে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। নাটকীয় এই সিদ্ধান্তে হার এড়িয়ে স্বস্তির ড্র নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। অন্যদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। গ্রুপে দ্বিতীয় হওয়ায় নকআউটে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। আগামী ২ জুলাই রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া নিজেদের নকআউট ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ঘানার মুখোমুখি হবে। এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উজবেকিস্তানকে।

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল পর্তুগাল। ডিফেন্ডার ডাভিনসন সানচেজ বল জালে পাঠানোর পর জয় নিশ্চিত হয়েছে বলেই মনে হচ্ছিল কলম্বিয়ার।

যদিও উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনালগ্নে মিলিমিটারের ব্যবধানে অফসাইড ছিল। সেই কারণে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। নাটকীয় এই সিদ্ধান্তে হার এড়িয়ে স্বস্তির ড্র নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। অন্যদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় নকআউটে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। আগামী ২ জুলাই রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া নিজেদের নকআউট ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ঘানার মুখোমুখি হবে।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উজবেকিস্তানকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow