ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিত কার্ডধারী ও স্থানীয়রা। প্রায় সাড়ে চার ঘণ্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। তবে মঙ্গলবার বিতরণের সময় অনেক বৈধ কার্ডধারীকে চাল না দিয়েই কার্যক্রম শেষ করা হয়। এতে শতাধিক মানুষ বঞ্চিত হন। ক্ষোভে ফেটে পড়েন তারা। এ সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ধাইনগর এলাকার শরিফুল ইসলাম বলেন, এই চাল ছিল কত মানুষের ঈদের আনন্দ। চেয়ারম্যান চাল চুরি করে মানুষের আনন্দকে মাটি করে দিয়েছে। আনিসুর নামে আরেকজন বলেন, ভিজিএফের দশ কেজি চাল অনেক পরিবারের কাছে মাসের এক বেলা একমুঠো ভাতের জোগান। এসব মানুষের হক মেরে খেয়েছে লতিফ চেয়ারম্যান আমরা তার বিচার চাই। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিত কার্ডধারী ও স্থানীয়রা। প্রায় সাড়ে চার ঘণ্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। তবে মঙ্গলবার বিতরণের সময় অনেক বৈধ কার্ডধারীকে চাল না দিয়েই কার্যক্রম শেষ করা হয়। এতে শতাধিক মানুষ বঞ্চিত হন। ক্ষোভে ফেটে পড়েন তারা। এ সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
ধাইনগর এলাকার শরিফুল ইসলাম বলেন, এই চাল ছিল কত মানুষের ঈদের আনন্দ। চেয়ারম্যান চাল চুরি করে মানুষের আনন্দকে মাটি করে দিয়েছে।
আনিসুর নামে আরেকজন বলেন, ভিজিএফের দশ কেজি চাল অনেক পরিবারের কাছে মাসের এক বেলা একমুঠো ভাতের জোগান। এসব মানুষের হক মেরে খেয়েছে লতিফ চেয়ারম্যান আমরা তার বিচার চাই।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে জড়ো হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিরাপদে সরিয়ে নেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান আব্দুল লতিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। যেসব প্রকৃত কার্ডধারী চাল পাননি, তাদেরকে দ্রুত চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?