ভিডিও বিশ্লেষণ থেকে মাঠের তাণ্ডব, অজি বধের পরিকল্পনা জানালেন হাসান
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ডারউইন টেস্টে শুরু থেকেই চাপে রেখেছিল বাংলাদেশের বোলিং। প্রথম ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে সেই আক্রমণের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভিডিও বিশ্লেষণ করে দলীয়ভাবে পরিকল্পনা তৈরি করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারদের বিপক্ষে ব্যক্তিগতভাবে আলাদা পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে হাসান বলেন, ‘আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল। দলের খেলোয়াড় ও কোচদের সঙ্গে বসে ভিডিও দেখেছি, কোথায় কীভাবে বল করতে হবে, সেসব নিয়ে পরিকল্পনা করেছি। এরপর মাঠেও আমরা সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছি।’ ডারউইনের উইকেটে শুরুতে ঘাস থাকায় পেসারদের জন্য সহায়তা পাওয়ার সম্ভাবনা ছিল। তবে সেই সুবিধা কাজে লাগাতে ধৈর্য ধরে সঠিক জায়গায় বল করার প্রয়োজন ছিল। হাসানের মতে, বাংলাদেশের বোলাররা সেটিই করতে পেরেছেন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা অনেক ধৈর্য নিয়ে খুব ভালো বোলিং করেছে। তারা যে প্রক্রিয়া অনুসরণ করেছে, সেটিই গুরুত্বপূর্ণ। শুধু ভালো লাইন ও লেংথে বল করে যেতে হবে এবং সেটাই করে গেলে ফল আসবেই।’ হাসান আরও বলেন, ‘যা-ই ঘটুক, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হ
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ডারউইন টেস্টে শুরু থেকেই চাপে রেখেছিল বাংলাদেশের বোলিং। প্রথম ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে সেই আক্রমণের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভিডিও বিশ্লেষণ করে দলীয়ভাবে পরিকল্পনা তৈরি করেছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারদের বিপক্ষে ব্যক্তিগতভাবে আলাদা পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে হাসান বলেন, ‘আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল। দলের খেলোয়াড় ও কোচদের সঙ্গে বসে ভিডিও দেখেছি, কোথায় কীভাবে বল করতে হবে, সেসব নিয়ে পরিকল্পনা করেছি। এরপর মাঠেও আমরা সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছি।’
ডারউইনের উইকেটে শুরুতে ঘাস থাকায় পেসারদের জন্য সহায়তা পাওয়ার সম্ভাবনা ছিল। তবে সেই সুবিধা কাজে লাগাতে ধৈর্য ধরে সঠিক জায়গায় বল করার প্রয়োজন ছিল। হাসানের মতে, বাংলাদেশের বোলাররা সেটিই করতে পেরেছেন।
তিনি বলেন, ‘আমাদের বোলাররা অনেক ধৈর্য নিয়ে খুব ভালো বোলিং করেছে। তারা যে প্রক্রিয়া অনুসরণ করেছে, সেটিই গুরুত্বপূর্ণ। শুধু ভালো লাইন ও লেংথে বল করে যেতে হবে এবং সেটাই করে গেলে ফল আসবেই।’
হাসান আরও বলেন, ‘যা-ই ঘটুক, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফল কী হবে সেটা নিয়ে ভাবিনি। আমাদের পাঁচ দিন খেলতে হবে, এরপর ফল যা হওয়ার হবে।’
এসকেডি/আইএন
What's Your Reaction?