ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না : সুনেরাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন গুঞ্জন আর সস্তা প্রচারণার ঝড়ে বিদ্ধ হয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। যাচাই-বাছাইহীন লেখালেখি ও নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ভক্ত ও অনুসারীদের সতর্ক থাকার কড়া বার্তা দিয়েছেন এই সুন্দরী।  মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।  প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ। এরপর পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান এই অভিনেত্রী।  এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন। এরপর লেখার একটি অংশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা

ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না : সুনেরাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন গুঞ্জন আর সস্তা প্রচারণার ঝড়ে বিদ্ধ হয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। যাচাই-বাছাইহীন লেখালেখি ও নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ভক্ত ও অনুসারীদের সতর্ক থাকার কড়া বার্তা দিয়েছেন এই সুন্দরী। 

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। 

প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।

এরপর পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান এই অভিনেত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।

এরপর লেখার একটি অংশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়ে এই সুন্দরী আরও লিখেছেন,  ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’।

সবশেষে ভক্ত-অনুরাগীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেন সুনেরাহ। তিনি লিখেছেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

এদিকে বর্তমানে  চলচ্চিত্রের চিত্রনাট্য এবং খণ্ড নাটকের শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। শোবিজ অঙ্গনের প্রতিকূলতাকে জয় করে তিনি যেভাবে নিজেকে প্রতিনিয়ত নতুনরূপে পর্দায় হাজির করছেন, তাতে স্পষ্ট যে, তিনি কেবল সময়ের স্রোতে ভেসে যেতে আসেননি, বরং লম্বা রেসের ঘোড়া হতেই নিজের অবস্থান শক্ত করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow