ভিনিসিয়ুসকে ‘হুমকি’ দিয়ে সুর নরম রিয়ালের, আর্সেনালের নতুন প্রস্তাব
ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানতে বড় ধরনের আর্থিক প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে আর্সেনাল। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির প্রস্তাবের সমান বেতন দেওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে তার ইমেজ রাইটসের ১০০ শতাংশ মালিকানাও দিতে রাজি প্রিমিয়ার লিগের ক্লাবটি। প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল কোচ মিকেল আর্তেতার আক্রমণভাগ শক্তিশালী করার প্রধান লক্ষ্য এখন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার দীর্ঘদিনের চুক্তি আলোচনা এখনও চূড়ান্ত না হওয়ায় সেই সুযোগই কাজে লাগাতে চাইছে ইংলিশ চ্যাম্পিয়নরা। শুরুতে ভিনিসিয়ুসের চুক্তির ব্যাপারে হুমকির সুরে কথা বললেও শেষ পর্যন্ত অবস্থান বদলেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে তারা বলেছিল, চুক্তির অর্থ বাড়াবে না, ভিনিসিয়ুসকেই দ্রুত জানাতে হবে তিনি রিয়ালে থাকতে চান কিনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর তথ্য অনুযায়ী, ক্লাবটি তাদের আগের প্রস্তাব ২ কোটি ইউরো থেকে বাড়িয়ে বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো করেছে। একই সঙ্গে নতুন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে ভিনিসিয়ুসকে বলা হয়েছে। তবে এখনও খেলোয়াড়ের সব দাবি পূরণ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। শুরু
ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানতে বড় ধরনের আর্থিক প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে আর্সেনাল। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির প্রস্তাবের সমান বেতন দেওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে তার ইমেজ রাইটসের ১০০ শতাংশ মালিকানাও দিতে রাজি প্রিমিয়ার লিগের ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল কোচ মিকেল আর্তেতার আক্রমণভাগ শক্তিশালী করার প্রধান লক্ষ্য এখন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার দীর্ঘদিনের চুক্তি আলোচনা এখনও চূড়ান্ত না হওয়ায় সেই সুযোগই কাজে লাগাতে চাইছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
শুরুতে ভিনিসিয়ুসের চুক্তির ব্যাপারে হুমকির সুরে কথা বললেও শেষ পর্যন্ত অবস্থান বদলেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে তারা বলেছিল, চুক্তির অর্থ বাড়াবে না, ভিনিসিয়ুসকেই দ্রুত জানাতে হবে তিনি রিয়ালে থাকতে চান কিনা।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর তথ্য অনুযায়ী, ক্লাবটি তাদের আগের প্রস্তাব ২ কোটি ইউরো থেকে বাড়িয়ে বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো করেছে। একই সঙ্গে নতুন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে ভিনিসিয়ুসকে বলা হয়েছে।
তবে এখনও খেলোয়াড়ের সব দাবি পূরণ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। শুরুতে বছরে ৩ কোটি ইউরো চাইলেও পরে সেই দাবি কমিয়েছেন ভিনিসিয়ুস। পাশাপাশি তিনি নতুন চুক্তির সঙ্গে একটি সাইনিং বোনাস এবং বর্তমানে ৫০ শতাংশের কিছু বেশি থাকা ইমেজ রাইটসের অংশও বাড়ানোর দাবি জানিয়েছেন।
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইওএল জানিয়েছে, আর্সেনাল রিয়ালের সমান বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় পার্থক্য হলো, লন্ডনের ক্লাবটি ভিনিসিয়ুসকে তার ইমেজ রাইটসের পুরো ১০০ শতাংশ নিজের কাছে রাখার সুযোগ দিতে চায়, যা আর্থিকভাবে অত্যন্ত আকর্ষণীয় হতে পারে।
তবে সবকিছুর পরও ভিনিসিয়ুসের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদেই থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। বুধবার তার প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের বৈঠককে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং দুই পক্ষ চুক্তির সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলেই জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি ভিনিসিয়ুস নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে চলতি গ্রীষ্মেই তাকে আর্সেনালের কাছে বিক্রি করতে রাজি থাকবে রিয়াল। কারণ তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হবে। সে ক্ষেত্রে তিনি ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারবেন, যা মাদ্রিদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
এমএমআর
What's Your Reaction?