ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ, বরখাস্ত পাঁচ সমর্থক

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচজন সমর্থককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বেনফিকা। ক্লাব জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তে ‘বর্ণবাদী প্রকৃতির’ আচরণের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থায়ী বহিষ্কার পর্যন্ত গড়াতে পারে। গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কিছু বেনফিকা সমর্থককে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে গ্যালারি থেকে ‘বানরের অঙ্গভঙ্গি’ করতে দেখা যায়। ক্লাব এক বিবৃতিতে জানায়, পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং ক্লাবের বিধি অনুযায়ী তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বেনফিকা জানাচ্ছে যে, অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ম্যাচ চলাকালে গ্যালারিতে বর্ণবাদী আচরণ করা হয়েছে, যা ক্লাবের মূল্যবোধ ও নীতির পরিপন্থী। বেনফিকা কোনো ধরনের বৈষম্য বা বর্ণবাদ বরদাস্ত করে না এবং ভবিষ্যতেও এমন আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।’ চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগ প্রায় ১০ মিনিট বন্ধ ছি

ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ, বরখাস্ত পাঁচ সমর্থক

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচজন সমর্থককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বেনফিকা। ক্লাব জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তে ‘বর্ণবাদী প্রকৃতির’ আচরণের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থায়ী বহিষ্কার পর্যন্ত গড়াতে পারে।

গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কিছু বেনফিকা সমর্থককে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে গ্যালারি থেকে ‘বানরের অঙ্গভঙ্গি’ করতে দেখা যায়। ক্লাব এক বিবৃতিতে জানায়, পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং ক্লাবের বিধি অনুযায়ী তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বেনফিকা জানাচ্ছে যে, অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ম্যাচ চলাকালে গ্যালারিতে বর্ণবাদী আচরণ করা হয়েছে, যা ক্লাবের মূল্যবোধ ও নীতির পরিপন্থী। বেনফিকা কোনো ধরনের বৈষম্য বা বর্ণবাদ বরদাস্ত করে না এবং ভবিষ্যতেও এমন আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।’

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগ প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন। অভিযোগের পর রেফারি অ্যান্টি-রেসিজম প্রটোকল চালু করেন এবং খেলা সাময়িকভাবে স্থগিত থাকে।

তবে প্রেস্টিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন। বেনফিকাও খেলোয়াড়ের পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছে, তিনি একটি ‘মানহানিকর প্রচারণার’ শিকার।

এ ঘটনায় বেনফিকার কোচ হোসে মরিনহো-ও সমালোচিত হন। তিনি মন্তব্য করেছিলেন, ভিনিসিয়ুসের কর্নার ফ্ল্যাগের কাছে নাচের উদযাপনই নাকি বেনফিকা খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনার কারণ ছিল।

প্রথম লেগে ১-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। পরে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও জয় পেয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ওঠে তারা। দুই ম্যাচেই গোল করেন ভিনিসিয়ুস।

মাদ্রিদে দ্বিতীয় লেগে উপস্থিত তিন হাজারের বেশি বেনফিকা সমর্থক ম্যাচের শুরু থেকেই ভিনিসিয়ুস বল স্পর্শ করলেই দুয়ো দিতে থাকেন। এমনকি শুরুর একাদশ ঘোষণার সময়ও ব্রাজিলিয়ান তারকার নাম উচ্চারণ করা হলে গ্যালারি থেকে জোরালো বিদ্রুপ শোনা যায়।

সব মিলিয়ে, এই ঘটনার পর বর্ণবাদবিরোধী অবস্থান আরও জোরদার করার বার্তা দিয়েছে বেনফিকা। তবে ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ নিয়ে বিতর্ক নতুন নয়- আবারও তা সামনে এনে দিল এই ম্যাচ।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow