ভিন্ন স্বাদে উপভোগ করুন চিংড়ির থোড়কুচি

প্রতিদিনের একঘেয়ে রান্নার তালিকায় নতুনত্ব আনতে চাইলে চিংড়ির থোড়কুচি হতে পারে দারুণ একটি পদ। কচি কলাগাছের থোড় আর সুস্বাদু চিংড়ির অনন্য মিশেলে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারটি গ্রামবাংলার রান্নাঘরে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। থোড়ের নরম টেক্সচার ও চিংড়ির মজাদার স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে ভিন্নধর্মী এক রসনা অভিজ্ঞতা। পুষ্টিগুণে ভরপুর এই পদটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। ঘরোয়া আয়োজন হোক কিংবা বিশেষ দিনের মেনু, চিংড়ির থোড়কুচি সহজেই জায়গা করে নিতে পারে আপনার খাবারের টেবিলে। রইলো রেসিপি- উপকরণ থোড়কুচি (কলাগাছের ভেতরের অংশ) ২ কাপ চিংড়ি মাছ ২০০ গ্রাম আলু কিউব ১টি (ঐচ্ছিক) পেঁয়াজকুচি ১টি আদা-রসুনবাটা ১ চা-চামচ কাঁচামরিচ ২-৩টি হলুদগুঁড়া আধা চা-চামচ মরিচগুঁড়া আধা চা-চামচ জিরাগুঁড়া আধা চা-চামচ তেজপাতা ১টি গরমমসলা আধা চা-চামচ লবণ স্বাদমতো চিনি সামান্য সর্ষের তেল প্রয়োজনমতো আরও পড়ুন: গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়া ফ্রান্সের বিফ স্টু বানাবেন যেভাবে বিকেলের নাস্তায় রাখতে পারেন সুস্বাদু হালিম যেভাবে তৈরি করবেন প্রথমে থোড় পাতলা গোলাকার টুকরো করে কেটে নিন। কাটার সময়

ভিন্ন স্বাদে উপভোগ করুন চিংড়ির থোড়কুচি

প্রতিদিনের একঘেয়ে রান্নার তালিকায় নতুনত্ব আনতে চাইলে চিংড়ির থোড়কুচি হতে পারে দারুণ একটি পদ। কচি কলাগাছের থোড় আর সুস্বাদু চিংড়ির অনন্য মিশেলে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারটি গ্রামবাংলার রান্নাঘরে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়।

থোড়ের নরম টেক্সচার ও চিংড়ির মজাদার স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে ভিন্নধর্মী এক রসনা অভিজ্ঞতা। পুষ্টিগুণে ভরপুর এই পদটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। ঘরোয়া আয়োজন হোক কিংবা বিশেষ দিনের মেনু, চিংড়ির থোড়কুচি সহজেই জায়গা করে নিতে পারে আপনার খাবারের টেবিলে। রইলো রেসিপি-

 চিংড়ির থোড়কুচি

উপকরণ

  • থোড়কুচি (কলাগাছের ভেতরের অংশ) ২ কাপ
  • চিংড়ি মাছ ২০০ গ্রাম
  • আলু কিউব ১টি (ঐচ্ছিক)
  • পেঁয়াজকুচি ১টি
  • আদা-রসুনবাটা ১ চা-চামচ
  • কাঁচামরিচ ২-৩টি
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • মরিচগুঁড়া আধা চা-চামচ
  • জিরাগুঁড়া আধা চা-চামচ
  • তেজপাতা ১টি
  • গরমমসলা আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি সামান্য
  • সর্ষের তেল প্রয়োজনমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে থোড় পাতলা গোলাকার টুকরো করে কেটে নিন। কাটার সময় যে আঁশের মতো সুতা বের হবে, তা আঙুলে পেঁচিয়ে আলাদা করে ফেলুন। এরপর থোড়ে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিন এবং অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।

অন্যদিকে, পরিষ্কার করা চিংড়িতে লবণ ও হলুদ মাখিয়ে সরিষার তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও কুচি করা পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা ও রসুনবাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে সুগন্ধ বের করুন। আলু ব্যবহার করতে চাইলে এই পর্যায়ে দিয়ে হালকা ভেজে নিতে পারেন।

এরপর সিদ্ধ করা থোড় কড়াইয়ে দিয়ে দিন। সঙ্গে হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও জিরাগুঁড়া যোগ করে ভালোভাবে মসলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিন। এবার ভেজে রাখা চিংড়ি যোগ করুন। সামান্য পানি ছিটিয়ে ঢাকনা দিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন। সবশেষে কাঁচামরিচ, অল্প চিনি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ির থোড়কুচি।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow