ভুলেও সঙ্গীকে বলবেন না এই ৪ কথা

‘সম্পর্ক’ শব্দটির ভেতরে লুকিয়ে থাকে বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক সম্মান। কোনো সম্পর্কই একদিনে গড়ে ওঠে না; সময়, যত্ন আর বোঝাপড়ার ওপর দাঁড়িয়েই সম্পর্ক ধীরে ধীরে শক্ত ভিত পায়। তবে আশ্চর্যের বিষয়, যে সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে, সেটি ভেঙে যেতে পারে খুব ছোট্ট একটি ভুলের কারণে। সম্পর্ক যতই দৃঢ় হোক না কেন, এটি ভীষণ সংবেদনশীল। অনেক সময় বিচ্ছেদ না ঘটলেও কিছু কথার কারণে সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়ে, যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তাই সম্পর্ক ভালো রাখতে হলে যেমন ভালোবাসা প্রকাশ করা জরুরি, তেমনি কিছু কথা একেবারেই এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ। জানুন, এমন ৪টি কথা যেগুলো ভুলেও সঙ্গীকে বলা উচিত নয়। ১. ‘তোমাকে জীবনসঙ্গী ভেবে ভুল করেছি’ রাগের মাথায় বলা এই একটি বাক্য সঙ্গীর মনে গভীর আঘাত দিতে পারে। ঝগড়ার সময় অনেক কিছুই বলা হয়, কিন্তু সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করা কোনোভাবেই ঠিক নয়। পরবর্তীতে সব ঠিক হয়ে গেলেও এই কথার রেশ থেকে যায়। এতে সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে এবং আপনার প্রতি সঙ্গীর বিশ্বাস নষ্ট হতে পারে। ২. সঙ্গীর আর্থিক অবস্থা নিয়ে খোঁটা দেওয়া সব মানুষ এক রকম আর্থিক অবস্থায় থাকে না, এটাই ব

ভুলেও সঙ্গীকে বলবেন না এই ৪ কথা
‘সম্পর্ক’ শব্দটির ভেতরে লুকিয়ে থাকে বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক সম্মান। কোনো সম্পর্কই একদিনে গড়ে ওঠে না; সময়, যত্ন আর বোঝাপড়ার ওপর দাঁড়িয়েই সম্পর্ক ধীরে ধীরে শক্ত ভিত পায়। তবে আশ্চর্যের বিষয়, যে সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে, সেটি ভেঙে যেতে পারে খুব ছোট্ট একটি ভুলের কারণে। সম্পর্ক যতই দৃঢ় হোক না কেন, এটি ভীষণ সংবেদনশীল। অনেক সময় বিচ্ছেদ না ঘটলেও কিছু কথার কারণে সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়ে, যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তাই সম্পর্ক ভালো রাখতে হলে যেমন ভালোবাসা প্রকাশ করা জরুরি, তেমনি কিছু কথা একেবারেই এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ। জানুন, এমন ৪টি কথা যেগুলো ভুলেও সঙ্গীকে বলা উচিত নয়। ১. ‘তোমাকে জীবনসঙ্গী ভেবে ভুল করেছি’ রাগের মাথায় বলা এই একটি বাক্য সঙ্গীর মনে গভীর আঘাত দিতে পারে। ঝগড়ার সময় অনেক কিছুই বলা হয়, কিন্তু সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করা কোনোভাবেই ঠিক নয়। পরবর্তীতে সব ঠিক হয়ে গেলেও এই কথার রেশ থেকে যায়। এতে সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে এবং আপনার প্রতি সঙ্গীর বিশ্বাস নষ্ট হতে পারে। ২. সঙ্গীর আর্থিক অবস্থা নিয়ে খোঁটা দেওয়া সব মানুষ এক রকম আর্থিক অবস্থায় থাকে না, এটাই বাস্তবতা। আপনি বেশি আয় করেন, সঙ্গী কম; এটা কখনওই তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হতে পারে না। অর্থ নিয়ে ঠাট্টা বা অপমান করলে তা সরাসরি আত্মসম্মানে আঘাত করে। এতে সঙ্গীর মনে প্রশ্ন জাগতে পারে, আপনি কি সত্যিই এই সম্পর্কে সন্তুষ্ট? এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে সম্পর্ক ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়। ৩. পরিবার বা বন্ধুদের অপমান করা প্রত্যেক মানুষের জীবনে পরিবার ও বন্ধুদের আলাদা গুরুত্ব থাকে। তারা যেমনই হোক, তারা সঙ্গীর আপনজন। তাদের নিয়ে খারাপ মন্তব্য করলে আপনি নিজেই সঙ্গীর চোখে ছোট হয়ে যাবেন। এতে সম্পর্কে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হয় এবং মনের ভেতর জমে ওঠে ক্ষোভ। ৪. সঙ্গীর দুর্বলতা নিয়ে মজা করা মানুষ মাত্রই কোনো না কোনো দুর্বলতা থাকে। অনেকেই ছোট ছোট বিষয় নিয়েও হীনমন্যতায় ভোগেন। সেই জায়গাগুলো নিয়ে হাসিঠাট্টা করলে তা গভীরভাবে কষ্ট দেয়। এতে সঙ্গীর আত্মবিশ্বাস কমে যায়। বরং তার দুর্বলতা বুঝে পাশে দাঁড়ানোই হওয়া উচিত আপনার দায়িত্ব। ভালোবাসা মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়, বরং কঠিন জায়গায় ভরসা হয়ে দাঁড়ানোও। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বড় কোনো ত্যাগ সব সময় প্রয়োজন হয় না; বরং ছোট ছোট সচেতনতা, সংযম আর সম্মানই পারে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে। মনে রাখবেন, ভালোবাসা প্রকাশের পাশাপাশি কী বলা উচিত নয়; এটা জানাও সমান গুরুত্বপূর্ণ। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow