ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় পরিচালনা কমিটি বাতিল-অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে। একইসঙ্গে শোকজ করেছে কলেজটির অধ্যক্ষকে। শনিবার (০৭ জুলাই) ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান, মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। সেখানে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা গেছে। এজন্য কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং অধ্যক্ষ শওকত আলম মীর’কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’ সিরাজুল ইসলাম আরও বলেন, ‘কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। আর এ ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে প্রশ্নপত্রগুলো বিতরণ করেছে। এতে সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ দায়ী।’ এর আগে, শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্র পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় পরিচালনা কমিটি বাতিল-অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে। একইসঙ্গে শোকজ করেছে কলেজটির অধ্যক্ষকে।

শনিবার (০৭ জুলাই) ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান, মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। সেখানে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা গেছে। এজন্য কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং অধ্যক্ষ শওকত আলম মীর’কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। আর এ ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে প্রশ্নপত্রগুলো বিতরণ করেছে। এতে সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ দায়ী।’

এর আগে, শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্র পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন নয় শতাধিক পরীক্ষার্থী।

হৃদয় আহম্মেদ/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow