ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এক পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে পরীক্ষায় যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তার। ওই তিন শিক্ষক হলেন, উপজেলার বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। শিবগঞ্জের কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের ৮ নম্বর কক্ষে অংশ নেন। এসময় তাকে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোনো ব্যবস্থা নেওয়নি। উল্টো গালিগালাজ করেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, যে অভিযোগটি দেওয়া হয়েছে সেখানে তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পাওয়ার পর বি

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে এক পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে পরীক্ষায় যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তার।

ওই তিন শিক্ষক হলেন, উপজেলার বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

শিবগঞ্জের কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের ৮ নম্বর কক্ষে অংশ নেন। এসময় তাকে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোনো ব্যবস্থা নেওয়নি। উল্টো গালিগালাজ করেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, যে অভিযোগটি দেওয়া হয়েছে সেখানে তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডে যোগাযোগ করে তাদের আবার মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিন পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow