ভুল প্রশ্নে পরীক্ষা, শিবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। অভিযোগে কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান জানান, মঙ্গলবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ভেনুর ৮ নম্বর কক্ষে অংশ নেন। সেখানে তাকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। তিনি দাবি করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শককে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা

ভুল প্রশ্নে পরীক্ষা, শিবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান। অভিযোগে কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান জানান, মঙ্গলবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তিনি কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ভেনুর ৮ নম্বর কক্ষে অংশ নেন। সেখানে তাকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। তিনি দাবি করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শককে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়। পরীক্ষা শেষে এ বিষয়ে কথা বলতে গেলে শিক্ষকদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলেও অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন তার সহপাঠী আরও তিন পরীক্ষার্থী মো. তোমিজ উদ্দীন, মো. তামিম ইকবাল ও মো. নাইম হোসেন। তাদেরও পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়। কেন্দ্র সচিব মো. শাজাহান আলী বলেন, কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ভেনুর একটি কক্ষে ভুলক্রমে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষ ব্যবস্থাপনায় মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগে চারজন পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ রয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষক বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow