ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে এগোতে হবে : হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন ডাকসু নির্বাচনে পরাজিত জিএস প্রার্থী এবং ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া নেতা শেখ তানভীর বারী হামিম।  শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। কালবেলার পাঠকদের জন্য নিম্নে হামিমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা যারা করেন তারা আমাদেরই বন্ধু-সহপাঠী-আমাদেরই সহযোদ্ধা ছোটভাই। গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সাংবাদিক ভাইবোনদের ভূমিকা অনেক। সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের বর্ণনা মতে, গতকাল রাতে শাহবাগ থানায় সংবাদ কভারের সময়ে তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে যা নিঃসন্দেহে দুঃখজনক। যদিও উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্যমতে সাংবাদিকবৃন্দের কেউ কেউ সেখানে উপস্থিত নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে ও বাজে মন্তব্য করলে সেখানে কিছুটা হাতাহাতি হওয়ার উপক্রম হলেও সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা তখনই থেমে যায়।   দিন শেষে, আমরা এই ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের তথা একই পরিবারের। আ

ভুল বোঝাবুঝি কাটিয়ে একসাথে এগোতে হবে : হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন ডাকসু নির্বাচনে পরাজিত জিএস প্রার্থী এবং ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া নেতা শেখ তানভীর বারী হামিম। 

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

কালবেলার পাঠকদের জন্য নিম্নে হামিমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা যারা করেন তারা আমাদেরই বন্ধু-সহপাঠী-আমাদেরই সহযোদ্ধা ছোটভাই। গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সাংবাদিক ভাইবোনদের ভূমিকা অনেক।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের বর্ণনা মতে, গতকাল রাতে শাহবাগ থানায় সংবাদ কভারের সময়ে তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে যা নিঃসন্দেহে দুঃখজনক। যদিও উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্যমতে সাংবাদিকবৃন্দের কেউ কেউ সেখানে উপস্থিত নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে ও বাজে মন্তব্য করলে সেখানে কিছুটা হাতাহাতি হওয়ার উপক্রম হলেও সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা তখনই থেমে যায়।  

দিন শেষে, আমরা এই ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের তথা একই পরিবারের। আমরা ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উভয়ই এ বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বিশেষ করে আমাদের প্রত‍্যেকেরই সাংবাদিক সমিতির ভাইদের সঙ্গে অত‍্যন্ত হৃদ্যতার সম্পর্ক। একই পরিবারের অংশ হয়েও অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, নিজেদের মনোমালিন্যতা হয়। কিন্তু, সাময়িক সময়ে সেটি আমাদের আবেগকে প্রভাবিত করলেও দিন শেষে পরিবারের প্রয়োজনে সকলকেই ভেদাভেদ ভুলে যেয়ে ঐক‍্যবদ্ধ হতে হয়।

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি- আমরা ছাত্রদলের প্রতিটা নেতাকর্মীর কেউ যদি ভুল করে, ভুল স্বীকার করে শুধরিয়ে সামনে এগিয়ে যেতে হবে এ মানসিকতা তারা রাখে। আমাদের কেউ কেউ ভুল করলে নিশ্চয়ই তারা অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী হবে বলে আমার বিশ্বাস তবে একইসাথে সাংবাদিক ভাইদের ও ততোটুকু স্পেস তাদেরই সহপাঠী-সহযোদ্ধা-ছোটভাই হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে দেওয়া উচিত। 

পরিবারের সদস্যদের শাস্তি নিশ্চিত অপেক্ষা যে/যারা ভুল করেছে তার/তাদের সেই ভুলটি বোধগম‍্য করানোটাই মূল চ্যালেঞ্জ হওয়া উচিত। 

আমি বিশ্বাস করি- আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এ ক‍্যাম্পাসে একে অপরের হরিহর আত্মা ও আমাদের মধ‍্যকার সৌহার্দ্য-সম্প্রীতি ক‍্যাম্পাসের স্বার্থে রক্ষা করে আগামীর পথ চলা অব্যাহত থাকবে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow