ভুয়া ও বট আইডির বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হেলেন জেরিন খান 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিওর বিষয়ে সরকারের পদক্ষেপ কী তা জানতে চেয়ে নোটিশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হস্তক্ষেপ চান।   আরও পড়ুন বাণিজ্যমন্ত্রী / পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে হেলেন জেরিন খান নোটিশে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিবর্গের চরিত্র হনন, বিভ্রান্তিকর প্রচারণা ও নারী হয়রানি প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং এ ধরনের অপতৎপরতা রোধে ভবিষ্যতে আরও কী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে? এমওএস/বিএ

ভুয়া ও বট আইডির বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হেলেন জেরিন খান 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিওর বিষয়ে সরকারের পদক্ষেপ কী তা জানতে চেয়ে নোটিশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হস্তক্ষেপ চান।
 

হেলেন জেরিন খান নোটিশে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এবং এআই-জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিবর্গের চরিত্র হনন, বিভ্রান্তিকর প্রচারণা ও নারী হয়রানি প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং এ ধরনের অপতৎপরতা রোধে ভবিষ্যতে আরও কী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে?

এমওএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow