ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাজাকারের তালিকায় ভুলবশত অন্তর্ভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিকেল সোয়া ৩টার দিকে মন্ত্রী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করার চেষ্টা করা হবে। সরকারের লক্ষ্য, মুক্তিযুদ্ধবিষয়ক কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করা এবং যেসব ভুল তালিকা বা অসঙ্গতি আছে, তা ঠিক করা। তিনি জানান, খালেদা জিয়ার চিন্তা-চেতনা ও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকারের উদ্যোগ কার্যকর করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাজাকারের তালিকায় ভুলবশত অন্তর্ভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিকেল সোয়া ৩টার দিকে মন্ত্রী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করার চেষ্টা করা হবে। সরকারের লক্ষ্য, মুক্তিযুদ্ধবিষয়ক কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করা এবং যেসব ভুল তালিকা বা অসঙ্গতি আছে, তা ঠিক করা।
তিনি জানান, খালেদা জিয়ার চিন্তা-চেতনা ও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকারের উদ্যোগ কার্যকর করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?