ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ফরিদপুরে এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। সোমবার (২৭ জুলাই ) দুপুরে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ভিডিও প্রকাশ্যে আসে। অভিযুক্ত কর্মকর্তা হলেন নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপসহকারী ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। পরে তিনি টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কাজও আপনার, টাকাও আপনার। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়া হবে।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার (২৬ এপ্রিল) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন। এর একদিন পরই ভূমি অফিসের আরেক কর্মকর্তার

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ফরিদপুরে এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। সোমবার (২৭ জুলাই ) দুপুরে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ভিডিও প্রকাশ্যে আসে। অভিযুক্ত কর্মকর্তা হলেন নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত উপসহকারী ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। পরে তিনি টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কাজও আপনার, টাকাও আপনার। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়া হবে।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার (২৬ এপ্রিল) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন। এর একদিন পরই ভূমি অফিসের আরেক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।  এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow