ভূরুঙ্গামারীতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগ তিলাই ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এতে সভাপতিত্ব করেন। ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সার ও বলাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। আঞ্চলিক ব্যবস্থাপক রশীদুল ইসলাম বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার কৃষকদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায়। অপরদিকে অধিকমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে চাষ করা কৃষি পণ্য মানব দেহের জন্য ক্ষতিকর। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। কৃষির উন্নয়নে ব্র্যাক উন্নত জাতের বীজ বাজারজাতকরণ করে। কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। পরিবেশ নষ্ট হয়। কৃষকের শ্বাসকষ্ট ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বেশিমাত্রায় রাসায়নিক সার ও কীটনা

ভূরুঙ্গামারীতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগ তিলাই ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এতে সভাপতিত্ব করেন। ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সার ও বলাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

আঞ্চলিক ব্যবস্থাপক রশীদুল ইসলাম বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার কৃষকদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায়। অপরদিকে অধিকমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে চাষ করা কৃষি পণ্য মানব দেহের জন্য ক্ষতিকর। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। কৃষির উন্নয়নে ব্র্যাক উন্নত জাতের বীজ বাজারজাতকরণ করে।

কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। পরিবেশ নষ্ট হয়। কৃষকের শ্বাসকষ্ট ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বেশিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে ফসল চাষ করা হলে তা মানুষের শরীরের ক্ষতি করে।

অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, অ্যাসোসিয়েট সেলস অফিসার বিজয় হোসাইন, বীজ ব্যবসায়ী কাওছার আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

পরে কর্মশালায় আগত কৃষকদের ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow