ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে উপজেলার আন্ধারিঝাড় বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারিঝাড় বাজারের পাশে মোঃ শাকিলের চায়ের দোকানে অভিযান চালিয়ে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় এলাকার আশরাফ আলীর ছেলে শাকিল (২৯), সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসিফ (২২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সোহাগ হোসেন (২০) ও নাগেশ্বরী উপজেলার আজমাতা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (২০)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ৬) দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে উপজেলার আন্ধারিঝাড় বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারিঝাড় বাজারের পাশে মোঃ শাকিলের চায়ের দোকানে অভিযান চালিয়ে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় এলাকার আশরাফ আলীর ছেলে শাকিল (২৯), সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসিফ (২২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সোহাগ হোসেন (২০) ও নাগেশ্বরী উপজেলার আজমাতা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (২০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ৬) দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
What's Your Reaction?