ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সদ্য হজ সম্পন্ন করে ফেরা নতুন ৪৫ জন হাজিসহ প্রায় ৪৫০ জন হাজী এতে অংশগ্রহণ করেন।হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার এবং সহ-সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্র
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সদ্য হজ সম্পন্ন করে ফেরা নতুন ৪৫ জন হাজিসহ প্রায় ৪৫০ জন হাজী এতে অংশগ্রহণ করেন।
হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার এবং সহ-সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।
অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে নতুন হাজিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
What's Your Reaction?