ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৯৮০ জন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৬ জুন) সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে রদ্রিগেজ বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার লা গুইরা অঙ্গরাজ্যে সামরিক নিয়ন্ত্রণ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র : এএফপি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৯৮০ জন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে রদ্রিগেজ বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার লা গুইরা অঙ্গরাজ্যে সামরিক নিয়ন্ত্রণ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow