ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, বুধবার আঘাত হানা এই দ্বৈত ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের লা গুয়াইরা অঙ্গরাজ্য। তিনি জানান, ভূমিকম্পে অন্তত ৩৮৩টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওই অঞ্চলের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩ হাজার ৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ফিল্ড হাসপাতালে অবস্থান করছেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে দেশীয় জরুরি সেবা কর্মীদের পাশাপাশি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোও অভিযান চালিয়ে যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপ

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, বুধবার আঘাত হানা এই দ্বৈত ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের লা গুয়াইরা অঙ্গরাজ্য। তিনি জানান, ভূমিকম্পে অন্তত ৩৮৩টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওই অঞ্চলের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩ হাজার ৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ফিল্ড হাসপাতালে অবস্থান করছেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে দেশীয় জরুরি সেবা কর্মীদের পাশাপাশি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোও অভিযান চালিয়ে যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে এর দূরত্ব প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল)। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)। এর মাত্র এক মিনিট পর দ্বিতীয় এবং আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow