ভেনেজুয়েলায় মাচাদোর ঘনিষ্ঠ গুনিয়াপাকে কারামুক্তির পর আবারও গ্রেফতার
ভেনেজুয়েলায় মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী ও বিরোধী রাজনীতিক হুয়ান পাবলো গুয়ানিপাকে কারামুক্তির মাত্র কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার করা হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাচাদো এ তথ্য জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, রাজধানী কারাকাসের একটি আবাসিক এলাকা থেকে গভীর রাতে গুয়ানিপাকে ধরে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা। তার ভাষ্য অনুযায়ী, বেসামরিক পোশাক পরা ভারী অস্ত্রধারী ব্যক্তিরা চারটি গাড়িতে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মাচাদো বলেন, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এর একদিন আগে রোববার ( ৮ ফেব্রুয়ারি) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দীর্ঘ আটকাদেশের পর সরকার বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতাকে মুক্তি দেয়। গুয়ানিপা তাদের অন্যতম ছিলেন। মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ পুরোপুরি বদলে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব একটি স্বাধীন ও গণতান্ত্রিক ভেনেজুয়েলা গড়ে তোলা। গুয়ানিপা এর আগে আট মাসের বেশি সময় কারাবন্দি ছিলেন বলে জানা গেছে। ভেনেজুয়েলাভিত্তিক বন্দি অধিকার সংগঠন ফোরো পেনাল–এর সভাপতি আলফ্রেদো রোমেরো গুয়ানিপার গ্র
ভেনেজুয়েলায় মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী ও বিরোধী রাজনীতিক হুয়ান পাবলো গুয়ানিপাকে কারামুক্তির মাত্র কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার করা হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাচাদো এ তথ্য জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, রাজধানী কারাকাসের একটি আবাসিক এলাকা থেকে গভীর রাতে গুয়ানিপাকে ধরে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা। তার ভাষ্য অনুযায়ী, বেসামরিক পোশাক পরা ভারী অস্ত্রধারী ব্যক্তিরা চারটি গাড়িতে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
মাচাদো বলেন, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
এর একদিন আগে রোববার ( ৮ ফেব্রুয়ারি) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দীর্ঘ আটকাদেশের পর সরকার বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতাকে মুক্তি দেয়। গুয়ানিপা তাদের অন্যতম ছিলেন। মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ পুরোপুরি বদলে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব একটি স্বাধীন ও গণতান্ত্রিক ভেনেজুয়েলা গড়ে তোলা।
গুয়ানিপা এর আগে আট মাসের বেশি সময় কারাবন্দি ছিলেন বলে জানা গেছে।
ভেনেজুয়েলাভিত্তিক বন্দি অধিকার সংগঠন ফোরো পেনাল–এর সভাপতি আলফ্রেদো রোমেরো গুয়ানিপার গ্রেফতার হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আমরা আশা করছি তাকে দ্রুত মুক্তি দেওয়া হবে।
ফোরো পেনাল জানিয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) অন্তত ৩০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের সরকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক শত শত মানুষকে মুক্তির জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের পর এসব মুক্তি কার্যক্রম শুরু হয়।
সরকারি প্রেস অফিস এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর ডেলসি রোদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার সরকার ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যেই বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু করে।
সূত্র: আল-জাজিরা
কেএম
What's Your Reaction?